নজরবন্দি ব্যুরোঃ ২০১৯ সালেই প্রথম ঘোষণা করা হয় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক হচ্ছে। দাদার জীবনীচিত্র এবার ফুটে উঠবে বলিউড চলচ্চিত্রে, কিন্তু কবে? অনুরাগীদের অপেক্ষার বাঁধ যেন ভাঙতে বসেছিল। কারণ ছবির প্রযোজক-পরিচালক ঠিক হলেও নায়ক খুঁজতে দিশেহারা হয়ে উঠেছিলেন সকলে।
আরও পড়ুনঃ KKR: আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল নাইটদের, ইডেনে শুরু প্রি IPL প্রস্তুতি


সিনেমার চিত্রনাট্য থেকে কোনও অংশে কম যায় না তাঁর জীবন। সেখানে উথ্থান রয়েছে, পতন রয়েছে, জয় আছে, পরাজয় আছে, অন্ধকারের শেষে আলোর যাত্রাও আছে। ভেঙে পড়ার পরও আত্মবিশ্বাসে ভর করে ফেরার রুদ্ধশ্বাস গল্পও আছে। কিন্তু নায়ক হবে কে? সেই প্রশ্নে এতদিন শুরু করা যায়নি এই ছবি। অবশেষে বুধবার সেই জল্পনার অবসান ঘটল।

প্রাক্তন অধিনায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর, সৌরভের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে ইতোমধ্যেই সেই ছবিতে সিলমোহর দিয়েছেন রণবীর। প্রথম থেকেই সৌরভের পছন্দ ছিল রণবীরকে।বায়োপিকে যদি সৌরভের নাম ভূমিকায় অভিনয় করেন রণবীর কাপুর, তাহলে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকার কে থাকবেন?



সেই প্রশ্নের উত্তর অবশ্য অনুমানসাপেক্ষে পাওয়া গিয়েছে। বলা হচ্ছে, ডোনার ভূমিকায় আলিয়া ভাটকে দেখা যেতে পারে। পাশাপাশি জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে গান গাইবেন অরিজিৎ সিং, যার সঙ্গে বাংলার মহারাজের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক।
সব জল্পনার অবসান, দাদার বায়োপিকে সৌরভ হচ্ছেন রণবীর, শীঘ্রই শুটিং শুরু কোলকাতায়

সব মিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরি হবার আগেই যেভাবে চর্চিত হচ্ছে, তা দেখে অনুমান করা যায় বায়োপিক তৈরি হলে কিভাবে তা নজর কাড়বে।ছবির জন্য বাজেট নির্ধারিত হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা।ফাইনাল চিত্রনাট্য শুনে শ্যুটিং শুরুর অনুমতি দিয়েছেন সৌরভ। খুব শীঘ্রই কলকাতায় শুরু হবে সৌরভের বায়োপিকের শ্যুট।







