Animal: বাস্তবেও ‘অ্যানিম্যাল’ রনবীর! আলিয়ার ওপর অত্যাচারের ভিডিও ফাঁস, আইনি জটিলতায় অভিনেতা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বক্সঅফিসে রীতিমত ঝড় তুলেছে রনবীর, ববি, তৃপ্তি ডিমরি, ও রশ্মিকা অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’। মাত্র ৭ দিনেই ছবিটি ৫০০ কোটির ওপরে ব্যবসা করেছে। এই ছবিটির বেশীরভাগ অংশ জুড়েই রয়েছে রনবীর। এই ছবিতে অভিনেতা তার চকোলেট বয়ের ইমেজ পুরোপুরি ভেঙ্গে দিয়েছে। ‘অ্যানিম্যাল’ ছবিতে তার চরিত্র দেখে রীতিমত শিউরে উঠতে হয়েছে সকলকে। এবার অভিনেতার বিরুদ্ধে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য, বাস্তবে নাকি আলিয়াকে অত্যাচার করেন রনবীর।

আরও পড়ুনঃ পারিশ্রমিকের লক্ষ লক্ষ টাকা বাকি কলাকুশলীদের, বন্ধের পথে একাধিক সিরিয়াল

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে আলিয়ার ওপর রনবীরকে অত্যাচার করতে দেখা যায়। ভিডিওটিতে দেখা যায় আলিয়ার সাথে রনবীর বেশ খারাপ ব্যবহার করছে। এই ভিডিও সামাজিক মাধ্যমে আসার পরেই বেশ রেগে যান অনুরাগীরা। অনেকে রনবীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

1 40

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, রনবীর এবং আলিয়াকে ছবি তোলার জন্য অনুরোধ জানায় কিছু সাংবাদিকরা। সেই সময় আলিয়া রনবীরের চুল ঠিক করে দিতে যায়। কিন্তু রনবীর আলিয়ার হাত সজোরে ঠেলে দেয়। তবে এতে আলিয়ার কোন প্রতিক্রিয়া দেখা যায়নি। অভিনেত্রী এরপর হাসি মুখেই ক্যামেরার সামনে পোজ

বাস্তবেও ‘অ্যানিম্যাল’ রনবীর! ফাঁস হল ভিডিও

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বহুবার আলিয়া এবং রনবীরের সম্পর্কের নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছিল। অভিনেত্রী কঙ্গনা রানাউত জানিয়েছিলেন রনবীর নাকি আলিয়াকে ভালবাসে না, অভিনেতা শুধুমাত্র তার কেরিয়ার বাঁচানোর জন্যই নাকি বিয়ে করেছেন। যদিও রববীর নিজের মুখে এই কথা কোনদিন জানান নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত