নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে সিরিয়ালের জগতে একাধিক সমস্যা সৃষ্টি হচ্ছে। একের পর এক সিরিয়াল বন্ধের মুখে। কোন কোন সিরিয়াল তো শুরুর মাত্র কয়েকদিনের মধ্যে পথ চলা থামিয়ে দিচ্ছে। সিরিয়ালের বন্ধের পিছনে এতদিন টিআরপি কেই মূল কারন হিসেবে ধরা হত। কিন্তু এখন সামনে আসছে এক অন্য তথ্য। কলাকুশলীদের টাকা দিতে না পেরে নাকি বন্ধ হয়ে যাচ্ছে একাধিক সিরিয়াল।
আরও পড়ুনঃ ঋষিই ছিলেন ছোট্ট রণবীরের জীবনের প্রথম ভিলেন, কারন সামনে আনলেন অভিনেতা


জানা যাচ্ছে, প্রযোজকরা নাকি অভিনেতা অভিনেত্রীদের টাকা দিতে পারছেন না। লক্ষ লক্ষ টাকা বাকি পরে আছে। বহুবার টাকা চেয়েও নাকি টাকা পাচ্ছেনা তারা। পুরনো অভিনেতা থেকে শুরু করে নতুন অভিনেতা সকলেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।

শুধু অভিনেতা অভিনেত্রী না, শুটিং এর জন্য যে ফ্লোর ভাড়া নেওয়া হত সেখানেও নাকি দীর্ঘদিনের ভাড়া বাকি পরে আছে। এমনকি এই নির্দিষ্ট প্রযোজনার সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।


পারিশ্রমিকের লক্ষ লক্ষ টাকা বাকি কলাকুশলীদের, বন্ধ হচ্ছে একাধিক সিরিয়াল

ফলে এই প্রযোজনার সংস্থার একাধিক সিরিয়াল নাকি চলতি বছরেই বন্ধ হয়ে যাবে। তবে এইই প্রসঙ্গে এখনও অবধি কেউ মুখ খোলেননি। প্রযোজকও এই প্রসঙ্গে নারাজ। তবে তার থেকে যে বহু অভিনেতা অভিনেত্রী টাকা পান একথা তিনি স্বীকার করেছেন। তবে তিনি জানিয়েছেন সমস্যা থাকার কারনেই তিনি টাকা মেটাতে পারেননি। কিন্তু তিনি সকলের টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।







