নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের ১ তারিখে মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’। এই ছবিটি বাবা এবং পুত্রকে কেন্দ্র করে ফুটে উঠেছে। ছবিতে রনবীরের বাবার ভূমিকায় দেখা গেছে অনিল কাপুরকে। রনবীর এবং অনিল কাপুরের কেমিস্ট্রি বেশ মনে ধরেছে দর্শকদের। তবে এবার পর্দার বাবার সাথে আলোচনার মাঝে উঠে এলো অভিনেতার সঙ্গে তার বাবা ঋষি কাপুরের সম্পর্কের কথা।
আরও পড়ুনঃ অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা, এই বড় কাজটি করলেন শ্বশুর অমিতাভ


উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ছোটবেলায় যেখানে সবাই তার বাবাকে হিরো মনে করে, সেখানে রনবীর তার বাবাকে ভিলেন মনে করেন। কিন্তু ঠিক কোন কারনে অভিনেতার মনে তা নিয়ে বিষাদ তৈরি হয়েছিল? এবার সামনে এলো সেই তথ্য।

বলিউড সুত্র এবং অভিনেতার ঘনিষ্ঠমহল সুত্রে খবর, রণবীর নাকি ছোটবেলায় কখনও তার বাবাকে কাছে পাননি। এমনকি এও শোনা যায় ঋষি কাপুর বাবা হওয়ার কোন দায়িত্ব নাকি পালন করেনি। তিনি নাকি সবসময় নিজের কাজকেই প্রাধান্য দিলেন। তার কাছে ছেলের কোন গুরুত্ব ছিল না।
ঋষিই ছিলেন ছোট্ট রণবীরের জীবনের প্রথম ভিলেন, কারন কী?



জানা যায়, ঋষি কাপুরের জীবনে প্রচুর নারী ছিল। রাতের পর রাত বাড়ি ফিরতেন না অভিনেতা। সারারাত বাড়ির বাইরে কাটাতেন। অন্যদিকে রনবীর কাপুরের মা নিতু কাপুর বাড়িতে তার স্বামীর অপেক্ষায় বসে থাকতেন। এই বিষয়গুলি চোখ এড়াতো না ছোট্ট রনবীরের। রাতের পর রাত মা এবং ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতেন। তবে রনবীর বড় হওয়ার সাথে সাথে সবটা পালটে যায়। বাবা ছেলের মধ্যে সমস্ত সম্পর্ক পালটে যায়।







