নজরবন্দি ব্যুরো: ৭ ই ডিসেম্বর মুক্তি পেয়েছে জোয়া আখতারের ছবি ‘দ্যা আর্চিজ’। ছবিতে ডেবিউ করেছেন আগস্ত্য নন্দা। ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। মুম্বাইতে ছবিটির প্রিমিয়ার হয়েছে ঘটা করে। প্রিমিয়ারে গিয়েছিলেন গোটা বচ্চন পরিবার। তবে আশ্চর্য ব্যাপার হল সেখানে স্ত্রী ঐশ্বর্য ও মেয়ে আরাধ্যার দিকে ফিরেও তাকালেন না অভিষেক । ঐশ্বর্যও পাত্তা দেননি অভিষেককে। বিষয়টি নজর এড়ায়নি কারোর।
আরও পড়ুন: জুটিতে ৫০ তম ছবি নিয়ে আসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, পরিচালক কৌশিক গাঙ্গুলি


কারণেই নাকি এমনটা করেছেন অমিতাভ। ইদানিং বচ্চন পরিবার ত্যাগ করে মেয়ে আরাধ্যাকে নিয়ে মা বৃন্দা রাইয়ের সঙ্গে তাঁর বাপের বাড়িতেই থাকছেন ঐশ্বর্য। তিনি বচ্চনদের ঘর ছেড়েছেন। ফলে তাঁকেও নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বাদ দিয়েছেন শ্বশুরমশাই ।

Bollywood: অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা, এই বড় কাজটি করলেন শ্বশুর অমিতাভ
নেটিজ়েনদের অন্য অংশ বলছে, অমিতাভের ইনস্টাগ্রাম সেটিং অন্যরকম। তিনি ‘প্রাইভেট’ করে রেখেছেন অনেককিছু। যেমন, তিনি কাকে ফলো করেন, সেটা কাউকে জানতে দেন না। অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্সের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তাই শ্বশুরমশাই তাঁর আশীর্বাদের হাত সরিয়ে নিয়েছেন । কোনটা যে সত্যি আর কোনটা মিথ্যা তা একমাত্র জানেন ঐশ্বর্য, বচ্চন পরিবার এবং স্বয়ং ঈশ্বর।



