জুটিতে ৫০ তম ছবি নিয়ে আসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, পরিচালক কৌশিক গাঙ্গুলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নয়ের দশকের সেরা জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘ সময় ধরে জুটিতে বাংলা ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট ছবি দিয়েছেন তাঁরা। ছবির পাশাপাশি রয়েছে জুটির ছবির একাধিক জনপ্রিয় গান আজও হিট।

আরও পড়ুন: জন্মদিনে ফিরে দেখা শর্মিলা ঠাকুরের ‘অজানা’ কাহিনী, অভিনয়ে আসার জন্য ছেড়েছিলেন পড়াশোনা

মাঝে দীর্ঘ বিরতির পর ‘প্রাক্তন’ ছবিতে ফের জুটিতে নজর কাড়েন প্রসেনজিৎ -ঋতুপর্ণা। আর এবার তাঁরা তাঁদের জুটি তে ৫০ তম ছবি নিয়ে আসছেন। ছবির নাম ‘অযোগ্য’। পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি।

25

সিনেমার পর্দায় এই জুটির রসায়ন আজও দর্শকের মনে দাগ কাটে। তাঁদের জুটির শেষ কথা বলে বক্স অফির। দর্শকদের ভালবাসা সবসময় তাঁরা পেয়েছেন।

জুটিতে ৫০ তম ছবি নিয়ে আসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, পরিচালক কৌশিক গাঙ্গুলি

26

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসছে নতুন ছবি ‘অযোগ্য’। বুধবার প্রকাশ্যে এলো ছবির লোগো ও ফার্স্ট লুক পোস্টার। ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন পরিচালক।

27 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন