নজরবন্দি ব্যুরোঃ জয়পুরে রণবীর-আলিয়া! অনেকদিন ধরেই রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে নিয়ে চর্চা চলছে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেছেন, এবছর করোনা ভাইরাসের প্রকোপ দেখা না দিলে এতদিনে আলিয়া ভট্টের সঙ্গে সাত পাক ঘুরে, সিঁদুরদান সেরে ফেলতেন তিনি।
আরও পড়ুনঃ স্বাস্থ্য সাথীকে আরও বেশি দুয়ারে নিয়ে যেতে বেসরকারি হাসপতালগুলির সাথে বৈঠকে সরকার।


বি টাউনে কান পাতলে শোনা যাচ্ছে নতুন বছরেই বিয়ের পরিকল্পনা পাকা এই তারকা দম্পতির। নতুন বছরে জয়পুরের রণথম্ভোরে বিয়ে করতে চলেছেন রণবীর-আলিয়া? এই প্রশ্ন নিয়ে জল্পনা তুঙ্গে। যে জল্পনা আরও তীব্র হয়েছে রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোনকেও সম্প্রতি জয়পুরে দেখা যাওয়ায় পর থেকে। রয়েছেন রিদ্ধিমা কাপুর, নীতু কাপুরও। বলাবলি চলছে, রণবীর-আলিয়ার বিয়ের ভেনু পাকা করতেই দীপবীর জুটি মরুশহরে গিয়েছে।
এছাড়া করণ জোহর এই মূহূর্তে গোয়ায় রয়েছেন। জানা গিয়েছে,শিগগিরই কাজ মিটিয়ে করণ জোহর গোয়া থেকে সোজো রণথম্ভোরে উড়ে যাবেন।
জয়পুরে রণবীর-আলিয়া! জানা যাচ্ছে করণ, দীপিকা, রণবীর সিং-সহ ঘনিষ্ঠদের হাজিরাতেই রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বাগদান পর্ব সেরে ফেলা হবে।










