রামমন্দির হল বিজেপি ও আরএসএসের ইভেন্ট, যাবে না কংগ্রেস, পাল্টা কটাক্ষ ভুগতে হবে ফল

“ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। দেশের বহু মানুষ রামের উপাসনা করেন। কিন্তু বিজেপি আর আরএসএস দীর্ঘদিন ধরেই রামমন্দিরের প্রতিষ্ঠাকে নিজেদের রাজনৈতিক অ্যাজেন্ডা হিসাবে তুলে ধরেছে।আসন্ন লোকসভা নির্বাচনে ফায়দা তোলার জন্যই অসম্পূর্ণ রামমন্দিরের উদ্বোধন করছেন তারা। আরএসএস ও বিজেপির এই অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করছে কংগ্রেস। তবে রামমন্দির সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় এবং ভগবান রামের প্রতি দেশবাসীর ভক্তিকে সম্মান করে দল।”

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনে এবার বিজেপির তুরুপের তাস রামমন্দির। রামমন্দির হল বিজেপি (BJP) ও আরএসএসের (RSS) ইভেন্ট। রামমন্দির উদ্বোধনে যাবেন না সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী। কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তের কথা। কংগ্রেসের মতে রামমন্দির উদ্বোধন হচ্ছে বিজেপি ও আরএসএসের একটি দলীয় কর্মসুচী। তাই সেখানে অংশ নেবেন না কংগ্রেস।

রামমন্দির হল বিজেপি ও আরএসএসের ইভেন্ট, যাবে না কংগ্রেস, পাল্টা কটাক্ষ ভুগতে হবে ফল

আরও পড়ুন: কেন বাংলা ভাষায় UPSC দেওয়া যাবেনা? ক্ষুব্ধ বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়

আগামী ২২ শে জানুয়ারী রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার পর কংগ্রেসের এই তিন নেতা যাবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হচ্ছিল রাজনৈতিক মহলে। বুধবার সেই বিষয়ে একটি বিবৃতি জারি করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। দেশের বহু মানুষ রামের উপাসনা করেন। কিন্তু বিজেপি আর আরএসএস দীর্ঘদিন ধরেই রামমন্দিরের প্রতিষ্ঠাকে নিজেদের রাজনৈতিক অ্যাজেন্ডা হিসাবে তুলে

রামমন্দির হল বিজেপি ও আরএসএসের ইভেন্ট, যাবে না কংগ্রেস, পাল্টা কটাক্ষ ভুগতে হবে ফল
রামমন্দির হল বিজেপি ও আরএসএসের ইভেন্ট, যাবে না কংগ্রেস, পাল্টা কটাক্ষ ভুগতে হবে ফল

ধরেছে। আসন্ন লোকসভা নির্বাচনে ফায়দা তোলার জন্যই অসম্পূর্ণ রামমন্দিরের উদ্বোধন করছেন তারা। আরএসএস ও বিজেপির এই অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করছে কংগ্রেস। তবে রামমন্দির সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় এবং ভগবান রামের প্রতি দেশবাসীর ভক্তিকে সম্মান করে দল।” রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে অনুষ্ঠানে যোগ দিলে কার্যত মোদীর কৌশলে ফেঁসে যেতে হবে।

রামমন্দির হল বিজেপি ও আরএসএসের ইভেন্ট, যাবে না কংগ্রেস, পাল্টা কটাক্ষ ভুগতে হবে ফল

রামমন্দির হল বিজেপি ও আরএসএসের ইভেন্ট, যাবে না কংগ্রেস, পাল্টা কটাক্ষ ভুগতে হবে ফল

মোদী সব প্রচার নিয়ে যাবে আর কংগ্রেসকে শুধু হাততালি দিতে হবে। পুরোপুরি বয়কট করলে হিন্দুত্বের রাজনীতিতে প্রভাব পড়বে আবার আমন্ত্রণ গ্রহণ করলে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে প্রভাব পড়বে। কিন্তু শেষ পর্যন্ত না যাওয়ার পথেই হাঁটল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “রামমন্দির নিয়ে রাজনৈতিক গিমিক করছে বিজেপি তবে ধর্ম যার যার উৎসব সবার।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর