Rajnath Singh: নেতাজি ছিলেন অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী, বললেন দেশের প্রতিরক্ষামন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বড় মন্তব্য করলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গত শুক্রবার নয়ডায় এক বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষকদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছিল ভারতীয় শিক্ষণ মণ্ডল। আর সেখানেই তিনি স্পষ্ট জানালেন, অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

আরও পড়ুন: মিডলম্যান প্রসন্নের সঙ্গে দিলীপ ঘোষের যোগ! সিবিআইয়ের সিজার লিস্ট ঘিরে চাঞ্চল্য

কংগ্রেসকে খোঁচা দিয়ে রাজনাথ বলেন, ‘একটা সময় পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হত। দেশের স্বাধীনতার ক্ষেত্রে নেতাজির অবদানকে ছোট করে দেখানো হত। তাঁর সঙ্গে সম্পর্কিত বহু তথ্য প্রকাশ্যে আনা হয়নি এত বছরে। এর থেকেই গোটা বিষয়টি বোঝা যায়।’

নেতাজি ছিলেন অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী, বললেন দেশের প্রতিরক্ষামন্ত্রী
নেতাজি ছিলেন অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী, বললেন দেশের প্রতিরক্ষামন্ত্রী

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতার জন্য নেতাজির অবদান সম্পর্কে জানা উচিত প্রতিটি ভারতীয়র। মোদী সরকার সেই কাজটাই করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় আমি নেতাজির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করি। তারপর তাঁর সঙ্গে সম্পর্কিত এমন ৩০০টি তথ্য প্রকাশ্যে আনা হয়।’

নেতাজি ছিলেন অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী, বললেন দেশের প্রতিরক্ষামন্ত্রী

netaji 1উল্লেখ্য, তিনি দাবি করেছেন, স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাঁর সঙ্গে সম্পর্কিত বহু তথ্য প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নেতাজির ইস্যুতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাঁকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়ার কাজ করছে মোদী সরকার। শুধু তাই নয় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, নেতাজি সম্পর্কে আরও অনেক কিছুই জানা বাকি আছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন