SSC-TET Scam: মিডলম্যান প্রসন্নের সঙ্গে দিলীপ ঘোষের যোগ! সিবিআইয়ের সিজার লিস্ট ঘিরে চাঞ্চল্য

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রঙ মিস্ত্রি থেকে নিয়োগ দুর্নীতির মিডলম্যান। নিউটাউনের প্রসন্ন রায় এবং জেল হেফাজতে। সেই প্রসন্ন রায়ের বাড়ি থেকে মিলল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের জমির দলিল। সূত্রের খবর, ইতিমধ্যেই সিবিআইয়ের তরফে সিজার লিস্ট জমা দেওয়া হয়েছে। সেই সিজার লিস্টের ৮ নম্বর পয়েন্টে রয়েছে, প্রসন্নর বাড়ি থেকে মিলেছে দিলীপ কুমার ঘোষের নামের ডিড। মিডলম্যান প্রসন্নের সঙ্গে দিলীপ ঘোষের যোগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ Qatar World Cup 2022 Schedule: কাতার বিশ্বকাপ ২০২২ সময়সূচি, ভারত ও বাংলাদেশের সময়

সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগণার একটি জমি কিনেছিলেন দিলীপ ঘোষ। সেই জমির দলিল মিলেছে প্রসন্নর বাড়ি থেকে। দিলীপের সম্পত্তির দলিল প্রস্নন রায়ের বাড়িতে গেল কী করে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আরও বেশী সন্দেহ বাড়তে শুরু করেছে তদন্তকারী সংস্থার।

মিডলম্যান প্রসন্নের সঙ্গে দিলীপ ঘোষের যোগ, সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য 
মিডলম্যান প্রসন্নের সঙ্গে দিলীপ ঘোষের যোগ, সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য

যদিও এবিষয়ে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্য, একটা সময়ে ওই আবাসনে তিনি থাকতেন। প্রসন্ন যে কী কাজ করেন তা তাঁর জানা ছিল না। বিদ্যুত সংযোগের বিষয়ের জন্য সেই দলিল দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে নিয়গ দুর্নীতির তদন্তে নেমে একাধিক ব্যক্তিদের গ্রেফতার করেছে সিবিআই। সেই তালিকায় রয়েছে প্রসন্ন রায়। মূলত তিনি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে মিডলম্যান হিসাবে কাজ করতেন বলে জানা গেছে। সামান্য রঙ মিস্ত্রি থেকে কোটি টাকার সম্পত্তির মালিক কীভাবে হয়েছিলেন প্রসন্ন? তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

মিডলম্যান প্রসন্নের সঙ্গে দিলীপ ঘোষের যোগ, সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য 

মিডলম্যান প্রসন্নের সঙ্গে দিলীপ ঘোষের যোগ, সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য 
মিডলম্যান প্রসন্নের সঙ্গে দিলীপ ঘোষের যোগ, সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য

সম্প্রতি এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান বলেছিলেন, সিবিআই সিজার লিস্ট কেন আদালতে জমা দিচ্ছে না? তারপর দিন তিন-চারেকের মধ্যেই সিবিআই তা জমা দিল আদালতে। তাতে দেখা গেল দিলীপ ঘোষের দলিলের কথা রয়েছে। নিয়োগ দুর্নীতিতে যখন শাসক দল তৃণমূলের বিরুধে সুর চড়াচ্ছে বিজেপি, তখন দিলীপ ঘোষের বাড়ির দলিল পেতেই তোলপাড় রাজ্য রাজনীতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর