আমজনতাকে ভোটমুখী করতে মাঠে নামছে ‘নিউটন’, জাতীয় কমিশনের মুখ Rajkumar Rao

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম রাজকুমার রাও। বিগত কিছু সময়ে নিজের অভিনয় দক্ষতার দ্বারা অনুরাগী সংখ্যা বাড়িয়েছেন তিনি। এবার তাঁর ভূমিকা ও দায়িত্ব কার্যত বাড়তে চলেছে। অভিনেতা রাজকুমার রাওকে নির্বাচন কমিশনের জাতীয় আইকন হিসেবে বেছে নেওয়া হল। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এর আনুষ্ঠানিক ঘোষণা করবেন।

আরও পড়ুন: দশটা মাথা, হাতে তীর-ধনুক, রাবণের সাজে নেটিজেনদের চমকে দিলেন Rakhi Sawant

রাজকুমার রাও-এর ছবি ‘নিউটন’ মনে আছে? ছত্তিশগড়ের দণ্ডকারণ্যের মাওবাদী অধ্যুষিত এলাকায় ভোট করানোর দায়িত্ব পড়েছিল, আদিবাসী এলাকায় প্রিসাইডিং অফিসার হিসেবে চ্যালেঞ্জ নিয়েছিলেন নিউটন কুমার। বিভিন্ন বাধার মুখেও সুষ্ঠু নির্বাচন করতে কোনও চেষ্টাই বাদ দেননি তিনি। রাজকুমারের এই ছবি সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় পুরস্কার জিতেছে। পাশাপাশি ৯০তম আকাদেমি পুরস্কার বা অস্কার পুরস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে সেই বছর ভারত থেকে এই ফিল্মটিকেই মনোনীত করা হয়েছিল।

আমজনতাকে ভোটমুখী করতে মাঠে নামছে 'নিউটন', জাতীয় কমিশনের মুখ Rajkumar Rao

বুধবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ ২৬ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে অভিনেতার নাম জাতীয় আইকন হিসাবে ঘোষণা করা হবে। সাধারণত নির্বাচন কমিশন তাঁদেরকেই জাতীয় আইকন করে, জনমানসে যাঁদের প্রভাব রয়েছে। এক্ষেত্রে ‘নিউটন’ ছবিটি রাজকুমার রাওকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকতে সাহায্য করেছে। কমিশনের আশা নিউটন চরিত্রটি মানুষকে বুথমুখী করতে অনুপ্রাণিত করবে।

আমজনতাকে ভোটমুখী করতে মাঠে নামছে 'নিউটন', জাতীয় কমিশনের মুখ Rajkumar Rao

উল্লেখ্য, আগামী মাসেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। লোকসভা নির্বাচনের আগে সেমি ফাইনাল। পাঁচ রাজ্যের ভোটারদের বুথমুখী করতে এই সিদ্ধান্ত কমিশনের। ৭ নভেম্বর মিজোরামে এক দফার ও ছত্তিসগড়ে প্রথম দফার ভোটদান প্রক্রিয়া দিয়ে শুরু হবে বিধানসভা ভোটের পর্ব। মধ্যপ্রদেশে ভোট ১৭ নভেম্বর। রাজস্থান ও তেলেঙ্গানায় ভোট হবে যথাক্রমে ২৫ ও ৩০ নভেম্বর। শুধুমাত্র ছত্তিসগড়ে দুই দফায় ভোট হবে, দ্বিতীয় দফায় ভোটদান হবে ১৭ নভেম্বর।

আমজনতাকে ভোটমুখী করতে মাঠে নামছে ‘নিউটন’, জাতীয় কমিশনের মুখ Rajkumar Rao

আমজনতাকে ভোটমুখী করতে মাঠে নামছে 'নিউটন', জাতীয় কমিশনের মুখ Rajkumar Rao
আমজনতাকে ভোটমুখী করতে মাঠে নামছে ‘নিউটন’, জাতীয় কমিশনের মুখ Rajkumar Rao

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত