নন্দীগ্রামে কায়দা করে জিতেছিলেন শুভেন্দু! ভোটের ফলাফল নিয়ে শুভেন্দুর পর্দা ফাঁস করলেন রাজীব ও জয়প্রকাশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একুশে বঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফল নিয়ে এবার কার্যত বিস্ফোরণ ঘটালেন বিজেপি থেকে তৃণমূলে আসা দুই নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদার । শনিবার ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক তোপ দাগলেন দুই নেতা। যেখানে রাজীব, জয়প্রকাশ দু’জনই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কারচুপির বিস্ফোরক অভিযোগ তুললেন।

আরও পড়ুনঃ ভুলবশত ভারতের ক্ষেপনাস্ত্র গিয়ে পড়ল পাকিস্তানে, ভুল স্বীকার কেন্দ্রের!

নন্দীগ্রামে ‘কায়দা’ করে জিতেছিলেন শুভেন্দু! ভোটের ফলাফল নিয়ে শুভেন্দুর পর্দা ফাঁস করলেন রাজীব ও জয়প্রকাশ
নন্দীগ্রামে ‘কায়দা’ করে জিতেছিলেন শুভেন্দু! ভোটের ফলাফল নিয়ে শুভেন্দুর পর্দা ফাঁস করলেন রাজীব ও জয়প্রকাশ

শুভেন্দু নন্দীগ্রামে ‘কায়দা’ করে জিতেছিলেন। প্রথমে হেরেও শেষ মুহূর্তে জিতে আসেন তিনি। আর তা নিয়েই বিরোধী দলনেতার ‘ছক’ ফাঁস করলেন রাজীব-জয়প্রকাশ। নন্দীগ্রামের ভোটের ফলাফল প্রসঙ্গে রাজীব বলেন, ‘‘ভোটের দিন আমাকে ফোনে শুভেন্দু অধিকারী বলেছিলেন তিনি হেরে গিয়েছেন। কিন্তু পরে কী ভাবে তিনি জিতে যান, তা জানি না।’’ তিনি আরও বলেন, ‘‘নন্দীগ্রামের ভোটের ফের গণনা করা হোক। তা হলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে।’’

নন্দীগ্রামে ‘কায়দা’ করে জিতেছিলেন শুভেন্দু! ভোটের ফলাফল নিয়ে শুভেন্দুর পর্দা ফাঁস করলেন রাজীব ও জয়প্রকাশ

অপর দিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর জয়প্রকাশ মজুমদারও নন্দীগ্রাম নির্বাচন নিয়ে বিস্ফোরক দাবি তুললেন। গেরুয়া শিবিরের দীর্ঘদিনের সদস্য বিদ্রোহের জেরে শিবির বদলে তৃণমূলে এসেছেন। তাঁর কথায়, ২০২১-এর ফলের পর আমি হেস্টিংস থেকে প্রেস কনফারেন্স করে বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে জিতছেন, তখন ৫টা হবে। পরে জানলাম, জিতলেন শুভেন্দু অধিকারী। তাঁকে জিজ্ঞাসাও করেছিলাম। রহস্যময় হেসে বলেছিলেন, ‘জয়প্রকাশদা, অনেক কায়দা করতে হয়েছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন