নজরবন্দি ব্যুরোঃ পড়শি দেশ থেকেই উড়ে আসে গোলা, গুলি। ঢুকে আসে জঙ্গি। জবাব দেয় ভারতীয় সেনা। এটাই হয়ে এসেছে সবসময়। কিন্তু এবার একটু অন্য রকমই হল। এপার থেকে ছুটে গেল ক্ষেপণাস্ত্র। পড়ল পাকিস্তানে। সেই নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে পাকিস্তানে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, সম্পূর্ণ ‘ভুলবশত’ এই কাণ্ড ঘটেছে। এর জন্য প্রযুক্তিগত গলদকেই দায়ী করা হয়েছে কেন্দ্রের তরফে।
আরও পড়ুনঃ আগামীকাল থেকে শুরু হচ্ছে গোলাপি বলের টেস্ট, ‘বাড়তি সুইং’ নিয়ে আত্মবিশ্বাসী বুমরাহ।
পাকিস্তানে ভারতের ক্ষেপনাস্ত্র গিয়ে পড়লেও তাতে কোন ক্ষতি হয়নি। তবে তীব্র প্রতিবাদ জানিয়েছে পড়শি দেশ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ৯ মার্চ ভারতের সুরাটগড় থেকে প্রজেক্টাইল নিক্ষিপ্ত হয়ে মিয়া চান্নুর কাছে পড়ে। এর ফলে বেসামরিক মালিকানাধীন সম্পত্তির ক্ষতি হয়। ভারতীয় কুটনীতিককে জানানো হয়েছে, এমন অবিবেচকের মত ক্ষেপনাত্র নিক্ষেপ সম্পত্তির ক্ষতি সাধন ছাড়াও স্থানীয় মানুষের জীবনের প্রতি হুমকি সৃষ্টি করেছে।
আসলে গত বুধবার সেনার মহড়া চলছিল। তখন ভারতীয় সেনার ওই ক্ষেপণাস্ত্র গিয়ে ঢুকে পড়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। তারাই প্রথম জানায় হরিয়ানার সিরসার কাছে কোনও এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এমনকি পাকিস্তানের বায়ুসেনা ওই ক্ষেপণাস্ত্রটি প্রবেশ করতেও দেখেছে পাক পাঞ্জাবের মিলন চানু শহরে। এরপরই বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে দিল্লি ঘটনাটির কথা স্বীকার করে।
ভুলবশত ভারতের ক্ষেপনাস্ত্র গিয়ে পড়ল পাকিস্তানে, ভুল স্বীকার কেন্দ্রের!

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এদিন বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘২০২২ সালের ৯ মার্চ নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের সময় প্রযুক্তিগত ভুলের কারণে দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপিত হয়। এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে ভারত সরকার। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।’ বিবৃতিতে ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। এও জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্রের কারণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি জেনে তারা স্বস্তি পেয়েছে।







