পর্ণ কান্ডে মিলল না রেহাই, আগামী ১৪ দিনের জেল হেফাজত হল রাজ কুন্দ্রার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পর্ণ কান্ডে মিলল না রেহাই, ১৪ দিনের জেল হেফাজত হল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার । বম্বে হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। যদিও রাজ কুন্দ্রার আইনজীবী জামিনের আবেদন করতে চলেছেন। আগামিকাল অর্থাত্‍ বুধবার রাজের জামিনের আবেদন করা হবে।

আরও পড়ুনঃ পেগাসাস বিতর্কে পিছু হটার কোন কারণ নেই, রাজনাথকে সাফ জানাল তৃণমূল

মঙ্গলবার শেষ হয় রাজ কুন্দ্রার পুলিশ হেফাজত। যদিও রাজ কুন্দ্রার গ্রেফতারি অবৈধ ও বেআইনি বলে দাবি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। রাজের আইনজীবীর দাবি, ‘হটশটস’ অ্যাপের মাধ্যমে যে ভিডিয়ো ব্রিটেনে ছডিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সেগুলি পর্নোগ্রাফি নয়।

আগামী ১৪ দিনের জেল হেফাজত হল রাজ কুন্দ্রার
আগামী ১৪ দিনের জেল হেফাজত হল রাজ কুন্দ্রার

কারণ তাতে যৌন মিলন দেখানো হয়নি। সেগুলি ভালগার বা অশ্লীল বলা যেতে পারে। তিনি আরও বলেন, ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর নোটিশে সাক্ষর করানো হয়েছিল রাজকে। যার অর্থ তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। এর পর কী ভাবে তাঁকে গ্রেফতার করা হল?

অপর দিকে রাজের অ্যাকাউন্টে সমস্ত রকম আর্থিক লেনদেন ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন। পর্ন ব্যবসার ব্যপারে তিনি কিছু জানতেন কি না সে ব্যাপারেও শিল্পাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পর্ণ কান্ডে মিলল না রেহাই, আগামী ১৪ দিনের জেল হেফাজত হল রাজ কুন্দ্রার

এ বছর ফেব্রুয়ারি মাসে এই মামলায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকেরই বয়ান রেকর্ড করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর