নজরবন্দি ব্যুরোঃ পেগাসাস বিতর্কে পিছু হটার কোন কারণ নেই, পেগাসাস ইস্যুতে তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের হইচইয়ের জেরে বারবার মুলতবি হয়েছে অধিবেশন। মঙ্গলবারও তার অন্যথা হল না। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার অন্দরে চলছে পেগাসাস বিতর্ক।
আরও পড়ুনঃ বাংলাকে অপদস্থ করাই লক্ষ্য! মানবাধিকার কমিশনের BJP যোগ নিয়ে হলফনামা রাজ্যের


যে ইস্যুতে লোকসভায় সরকারের প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস। কারণ এই ফোনে আড়িপাতার ঘটনায় নাম উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের নাম। অভিযোগ এদের ফোনে আড়িপাতা হয়েছে আর সেই কারণেই লোকসভাতে সাংঘাতিক বিরোধিতার মুখে পড়তে হচ্ছে সরকারকে।

এই ঘটনায় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সুদীপবাবু জানিয়েছেন রাজনাথ সিং পেগাসাস বিতর্ক নিয়ে তৃণমূলকে অনুরোধ করেন তাদের মতামত স্পষ্ট করতে এবং লোকসভা , রাজ্যসভা সঠিকভাবে পরিচালনায় সাহায্য করতে।

কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনাথ সিং কে জানিয়ে দেওয়া হয় পেগাসাস বিতর্কে কোনোভাবেই পিছু হটবে না তৃণমূল। তারা চাই এই বিষয় নিয়ে সংসদে সুষ্ঠুভাবে আলোচনা এবং সরকারের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হোক এবং সেই সময়ে সংসদে উপস্থিত থাকুক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এই ঘটনায় কেন্দ্রীয় সরকারকে তদন্তের নির্দেশ দিতে হবে।


বিধানসভায় বিপুল আসনে জয়লাভের পর এই প্রথম দিল্লির মাটিতে পা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর জাতীয় রাজনীতিতে তিনি নিজের অস্তিত্ব জানান দিতেই যে দিল্লির এই সফর সে কথা আর কারও অজানা নয়।
পেগাসাস বিতর্কে পিছু হটার কোন কারণ নেই, রাজনাথকে সাফ জানাল তৃণমূল
আর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দিল্লিতে পেগাসাস ইস্যুকে তাই কোনভাবেই হাতছাড়া করতে রাজি নয় তৃণমূল। আর বাদল অধিবেশনে এখন পর্যন্ত এই ইস্যু নিয়ে বারবার মুলতুবি হয়েছে অধিবেশন ফলে পেগাসাস নিয়ে সরকার যে যথেষ্ট চাপে সে কথা মনে করছে বিশেষজ্ঞ মহলের একটা অংশ।








