নজরবন্দি ব্যুরোঃ ফের অফিস টাইমে ভোগান্তির শিকার হতে হল নিত্যযাত্রীদের। আচমকাই থেমে যায় মেট্রো পরিষেবা। ব্যহত হয় সেন্ট্রাল থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রো চলাচল। তবে এ কোন নতুন ঘটনা নয়। মেট্রো পরিষেবা নিয়ে ভোগান্তি এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন বার বার কেন একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? কী জানাচ্ছে রেল আধিকারিকরা?
আরও পড়ুনঃ এবার দাদাগিরির মঞ্চে উঠল বিরাট-রোহিত প্রসঙ্গ, সাফ উত্তর দিলেন সৌরভ


আজ অফিস টাইমে হঠাৎ করেই পার্ক স্ট্রিট স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। এই ঘটনার খবর পেয়ে ইঞ্জিনিয়াররা দ্রুত পার্ক স্ট্রিট স্টেশনে পৌছায়। কিছুক্ষণের মধ্যে মেট্রো পরিষেবা চালু হয়ে গেলেও, তা স্বাভাবিক হয়নি। আপ এবং ডাউনে দু’টি করে মেট্রো চলার বদলে ইঞ্জিনিয়ারা সিদ্ধান্ত নিয়েছেন সুড়ঙ্গের মধ্যে একটিই মেট্রো চালানোর।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “যান্ত্রিক বিভ্রাট দেখা দিয়েছে পার্ক স্ট্রিটে। তবে তা খুব একটা বড় সমস্যা নয়। থার্ড রেলের সঙ্গে যেখানে বিদ্যুৎ সংযোগ হয়, সেখানে ছোট একটা সমস্যা দেখা দিয়েছে। সেই জন্যই মেট্রো পরিষেবা ব্যহত হয়েছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। এছাড়াও বিভিন্ন যান্ত্রিক বিষয়গুলি আরও খুঁটিয়ে দেখা হবে। যাতে পরবর্তীকালে নিত্যযাত্রীদের আর সমস্যার মুখে পড়তে না হয়।”



কেন বারবার মেট্রো পরিষেবা নিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের? কারন জানালেন রেল আধিকারিকরা

প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ নয়। এর আগে নানা আত্মহত্যার ঘটনাও সামনে এসেছিল। এছাড়াও মেট্রোতে বহুবার বহু দুর্ঘটনাও ঘটেছে। এইসমস্ত বিষয়গুলি নিয়েও আলোচনা করবেন এবং কিছু ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।







