নজরবন্দি ব্যুরো: রোহিত শর্মা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। একজন বর্তমানে সব ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক। সবেমাত্র তাঁর নেতৃত্বে ওডিআই বিশ্বকাপের ফাইনালে খেলেছে ভারতীয় দল। অপর জন প্রাক্তন বিসিসি আই সভাপতি। আর ঘটনা চক্রে সেই সময়ই বোর্ডের সভাপতি ছিলেন সৌরভ।
আরও পড়ুন: সিনেমার অফার পেল ইয়ালিনী! মাত্র ৪ দিন বয়েসেই বাজিমাত রাজ-শুভশ্রীর কন্যার


আর তাই বিরাটের অধিনায়কত্ব যাওয়া এবং রোহিত শর্মার হাতে দায়িত্ব তুলে দেওয়ার নেপথ্য নায়ক ছিলেন সৌরভ বলেই মনে করেন অনেক বিশেষজ্ঞ। সম্প্রতি দাদাগিরির মঞ্চে বিরাটের অধিনায়কত্ব যাওয়া, রোহিতের অধিনায়কত্ব পাওয়া নিয়ে মুখ খুলেছেন সৌরভ। তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন যে বিরাট কোহলিকে তিনি অধিনায়কের পদ থেকে সরিয়ে দেননি।
পাশাপাশি জানিয়েছেন রোহিত শর্মাকে অধিনায়ক করার বিষয়েও তাঁর কোনও প্রত্যক্ষ যোগ ছিল না। সৌরভ বলেছেন, ‘পুরোটা ঠিক নয়। বিরাটকে আমি অধিনায়কত্ব থেকে সরাইনি। বিরাট নিজেই টি-২০ ক্রিকেটে অধিনায়কত্ব করতে চায়নি। তখন বলেছিলাম যে তুমি টি-২০ ক্রিকেটে যখন অধিনায়কত্ব করবেই না, তখন সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্বও ছেড়ে দাও। একজন সাদা বলে অধিনায়কত্ব করুক, আর একজন লাল বলে।
এবার দাদাগিরির মঞ্চে উঠল বিরাট-রোহিত প্রসঙ্গ, সাফ উত্তর দিলেন সৌরভ
রোহিত শর্মাকে অধিনায়ক করার ব্যাপারে আমার কিছুটা চাপ হয়ত ছিল। কারণ ও সব ফর্ম্যাটে অধিনায়ক হতে চাইছিল না। সেক্ষেত্রে আমি ওঁকে হয়ত সাহায্য করেছি। তবে একটা কথা সবসময় মনে রাখতেই হবে যে মাঠে কিন্তু ক্রিকেটাররাই খেলে। যত বড় প্রশাসক হোন না কেন, মাঠে ক্রিকেটারদেরই পারফর্ম করতে হবে।’









