নজরবন্দি ব্যুরোঃ বিতর্কিত টুইট করায় কয়েকদিন আগেই অভিযোগ দায়ের হয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে। এমনকি সেই টুইট মুছেও ফেলেছে মাইক্রোব্লগিং এই সংস্থা। এবার কংগ্রেস নেতার টুইটার আ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হল।
আরও পড়ুনঃ টোকিও তে প্রথম সোনা নীরজের হাত ধরে, অলিম্পিকে সপ্তম পদক জিতে ইতিহাস ভারতের।



প্রসঙ্গত সম্প্রতি এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয় দিল্লি। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাহুল গান্ধী। পরে টুইটারে সেই নাবালিকার বাবা-মায়ের ছবি পোস্ট করে দেন তিনি। এরপরই শুরু হয় বিতর্ক।
বিতর্কিত টুইট করায় টুইটার আ্যাকাউন্ট সাসপেন্ড রাহুলের
আইনি ঝামেলায় জড়ায় টুইটারও। তবে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের নোটিস পেতেই সেই বিতর্কিত ছবি সরিয়ে দেয় টুইটার। ভারতীয় আইন অনুযায়ী, নির্যাতিতা বা নির্যাতিতার পরিবারের সদস্যদের পরিচয় ফাঁস করা যায় না। আর রাহুল গান্ধী এই আইনই ভঙ্গ করেছিলেন।







