Rahul Gandhi: প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে রাহুলের বিতর্কিত মন্তব্যের জের, কড়া জবাব বিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চব্বিশের লোকসভা ভোটের আবহে রাহুল গান্ধী-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বৈরথ ফের একবার প্রকাশ্যে চলে এসেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পা রেখেই রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করে আক্রমণ করেছেন। তাঁর কথায়, ভগবানের সঙ্গে বসিয়ে দিলে মোদি তাঁকেও বিভ্রান্ত করে দেবেন। রাহুলের এই মন্তব্য ঘিরে এখন যত বিতর্ক।

আরও পড়ুন: Rahul Gandhi: ‘মোদীজি ঈশ্বরকে বোঝাবেন কীভাবে ব্রহ্মাণ্ডে কাজ হয়’, প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুল গান্ধীর

রাহুলের এমন মন্তব্যের পর বিজেপিও তেড়েফুঁড়ে উঠেছে। পদ্ম শিবির চাঁছাছোলা ভাষায় জবাব দিয়েছে। মুক্তার আব্বাস নকভি রাহুলের উদ্দ্যেশে কটাক্ষ ছুঁড়ে বলেছেন, ‘রাহুল গান্ধী বিদেশে গেলেই তাঁর মধ্যে জিন্নার আত্মা ঢুকে পড়ে’।

images 1 2

নকভি রাহুল গান্ধীকে নিশানা করে আরও বলেছেন,’ রাহুল গান্ধী বিদেশে গেলেই তাঁর মধ্যে ঢুকে পড়ে জিন্নার আত্মা কিংবা আল কায়দার মতো চিন্তাভাবনা করা লোকেরা। আমি তাঁকে পরামর্শ দেব দেশে ফিরে কোনও ভাল ওঝার থেকে ঝাড়ফুঁক করে নিতে। আসলে রাহুলের সমস্যা হল, উনি এখনও মেনে নিতে পারেননি নরেন্দ্র মোদি ওঁর জমিদারি সম্পত্তিকে ধ্বংস করে এমন উন্নয়ন করতে পেরেছেন। উনি রাজতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের তুলনা করে বেড়ান’।

1683506420 gandhirahul

একই সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের গলাতেও। অনুরাগের ভাষায়,’ বিদেশ সফরে গেলেই রাহুল ভারতকে অপমান করেন। প্রধানমন্ত্রী মোদি সব মিলিয়ে ২৪ জন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং বিদেশ সফরে ৫০টিরও বেশি বৈঠক করেছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘মোদি আমার বস’। রাহুলের এসব হজম হচ্ছে না’।

প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে রাহুলের বিতর্কিত মন্তব্যের জের, কড়া জবাব বিজেপির

 প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে রাহুলের বিতর্কিত মন্তব্যের জের, কড়া জবাব বিজেপির
প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে রাহুলের বিতর্কিত মন্তব্যের জের, কড়া জবাব বিজেপির

উল্লেখ্য যে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন সান ফ্রান্সিসকোয় রয়েছেন। সুশীল সমাজের সঙ্গে কথা বলার সময় তাঁকে রাহুলকে বলতে শোনা যায়, ”আমি মনে করি, মোদিজি যদি ভগবানের পাশে এসে বসেন তাহলে তিনি ভগবানকে ব্যাখ্যা করতে শুরু করবেন কীভাবে এই দুনিয়া চলে। আর ভগবান তার ফলে বিভ্রান্ত হয়ে যাবেন, ভাববেন আমি কী সৃষ্টি করেছি! বিষয়টা মজার, কিন্তু এরকমই চলছে। একদল মানুষ রয়েছেন, যাঁরা সব বোঝেন। তাঁরা বিজ্ঞানীদের বিজ্ঞান বুঝিয়ে দেন, ইতিহাসবিদদের ইতিহাস, সেনাকে অস্ত্র।” রাহুলের এই মন্তব্য ঘিরে এখন যত বিতর্ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত