নজরবন্দি ব্যুরো: চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা রাহানে এ বারের আইপিএলে ছ’টি ইনিংসে ২২৪ রান করেছেন। তাঁর গড় ৪৪.৮০। ১৮৯-এর উপর স্ট্রাইক রেট। বুঝিয়ে দিয়েছে, টেস্ট নয়, টি-টোয়েন্টিতেও তিনি কম দক্ষ নন। আর এই পারফর্মেন্সের পুরষ্কার পেয়ছেন রাহানে।
আরও পড়ুন: মাহির পাতা ফাঁদে পা হিটম্যানের, শূন্যতার নয়া নজির গড়লেন রোহিত
তিনি সুযোগ পেয়েছেন ভারতীয় টেস্ট দলে। আর এই নিয়েই এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। রাজধানীতে একটি অনুষ্ঠানে হাজির হয়ে মহারাজ বলেন, “রাহানেকে আমি বরাবর পছন্দ করি। ভারতের হয়ে সব সময়েই ভাল খেলেছে ও।

সুযোগ কিন্তু রোজ রোজ আসে না। যদি বিশ্ব টেস্ট ফাইনালে প্রথম একাদশে রাহানেকে রাখা হয়, তা হলে তা পুরোপুরি কাজে লাগাবে ও। আমার তরফ থেকে ওর জন্যে সব রকম শুভেচ্ছা রইল”।
টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে রাহানে, কী বললেন সৌরভ?

তবে রাহুলের চোট নিয়ে চিন্তিত মহারাজ, বলেছেন, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমি শুনেছি শুধু আইপিএলই নয়, বিশ্ব টেস্ট ফাইনাল থেকেও ছিটকে গিয়েছে ও। ফিজিয়োরাই বলতে পারবেন ওর চোট কতটা গুরুতর। চোট খেলাধুলোরই অংশ। সারা বছর ধরে এই ছেলেরা খেলে। তাই চোট-আঘাত হতেই পারে। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।”



