নজরবন্দি ব্যুরোঃ আইপিএলে শূন্যতার নয়া নজির মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক রোহিত শর্মার। শনিবার দুপুরে চিপকে সিএসকে-র বিরুদ্ধে কোনও রান না করেই আউট হলেন রোহিত। আইপিএলে এবার নিয়ে মোট ১৬ বার শূন্য রানে আউট হলেন রোহিত। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশী বার শূন্য রানে আউট হওয়া দীনেশ কার্তিকের লজ্জার রেকর্ড ভাঙলেন রোহিত।
আরও পড়ুনঃ IPL23: দুঃসংবাদ দিল্লি শিবিরে, বদলার ম্যাচে সৌরভরা পাচ্ছেন না এই তারকা পেসারকে
আজ চিপকে মুখোমুখি হয়েছে চেন্নাই এবং মুম্বই। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে বেশ বিপাকে ফেলে দেয় সিএসকে।

মাত্র ১৪ রানে তিন উইকেট হারাতে হয় রোহিত শর্মার দলকে। প্রথমে ক্যামেরন গ্রীন ৬ রান । তারপর ইশান ৭ রান করে। এরপর রোহিতের উইকেট তুলেনেন চাহার। আর এই উইকেট পাবার জন্য ফাঁদ পাতেন ক্যাপ্টেন কুল।

আর সেই ফাঁদে পা দিয়ে আউট হয়ে শুন্য রানের এই রেকর্ড করেন মুম্বাই অধিনায়ক। উল্লেখ্য, দীনেশ কার্তিক আইপিএলে ১৫ বার শূন্য রানে ফিরেছেন। এবার তাঁকে টপকালেন রোহিত।
মাহির পাতা ফাঁদে পা হিটম্যানের, শূন্যতার নয়া নজির গড়লেন রোহিত

রোহিত এবং দীনেশ কার্তিক ছাড়াও এই তালিকায় নাম রয়েছে কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘ দিনের সদস্য সুনীল নারিন। আইপিএলে ১৫ বার ব্যাট করতে নেমে খাতা খুলতে না পেরেই ফিরে গিয়েছেন।
👉MSD comes up to the stumps 😎
👉Rohit Sharma attempts the lap shot
👉@imjadeja takes the catch 🙌
Watch how @ChennaiIPL plotted the dismissal of the #MI skipper 🎥🔽 #TATAIPL | #MIvCSK pic.twitter.com/fDq1ywGsy7
— IndianPremierLeague (@IPL) May 6, 2023



