নজরবন্দি ব্যুরো: দিল্লি শিবিরের জন্য দুঃসংবাদ। এমনিতে এই বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স হতাশ করেছে ভক্তদের। মরশুমের শুরু থেকেই একের পর এক ম্যাচ হারতে হয়েছে তাদের। ব্যাটিং থেকে বোলিং প্রায় সব বিভাগের ব্যর্থতায় ভুগেছে তারা। বর্তমান পরিস্থিতিতে প্লেঅফে যাওয়ার আশা নেই বললেই চলে।
আরও পড়ুন: ঋদ্ধিমানই সেরা উইকেট কিপার, এবার বললেন হার্দিক পান্ডিয়া
এই পরিস্থিতিতে দিল্লির তারকা বোলার এনরিখ নরকিয়া নিজের ব্যক্তিগত কারণে দিল্লির শিবির ছাড়লেন। চলতি আইপিএলে দিল্লির পারফরম্যান্স খুব আহামরি নয়। টানা হারের ধাক্কা সামলে যা-ও বা খানিকটা ঘুরে দাঁড়িয়েছে ক্যাপিটালস, তার মধ্যে ফের দুঃসংবাদ এল দিল্লি শিবিরে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জরুরি ব্যক্তিগত অবস্থার কারণে, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার অনরিখ নর্টজেকে শুক্রবার গভীর রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হতে হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আজ সন্ধ্যার ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।’
দুঃসংবাদ দিল্লি শিবিরে, বদলার ম্যাচে সৌরভরা পাচ্ছেন না এই তারকা পেসারকে

উল্লেখ্য, গত ১৫ ই এপ্রিল বেঙ্গালুরুর মাঠে দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল আরসিবি। ২৩ রানে জিতেছিল বেঙ্গালুরু। তবে সেই ম্যাচে বিরাট কোহলি বনাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের একে অপরকে এড়িয়ে যাওয়া এবং খেলা শেষে হাত না মেলানোর ভিডিও ভাইরাল হয়েছিল দেশে। সবে গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির ঝগড়া শেষ হয়েছে। আবার শনিবার আইপিএলে সৌরভ বনাম বিরাট কোহলি।




