নজরবন্দি ব্যুরোঃ করোনার মত মারন ভাইরাসের কারনে বহুদিন ধরেই বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর গত বছরের মাঝামাঝি সময় স্কুল-কলেজ খোলার কথা ভাবা হলেও দ্বিতীয় ওয়েভের কারনে তা আর সম্ভব হয়ে ওঠে না। তবে বর্তমানে করোনার সঙ্ক্রমনের নিরিখে পশ্চিমবঙ্গ কিছুটা নিরাপদ পরিস্থিতি তে থাকায় চলতি মাসের ১৬ তারিখে সমস্ত স্কুল-কলেজ খোলার কথা জানিয়েছে রাজ্য। তবে সকলের জন্য নয়, নির্ধারিত কিছু সংখ্যক পড়ুয়াই যেতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে।
আরও পড়ুনঃ ‘দাবার অসহায় গুটি দিলীপ’ , বিস্ফোরক মন্তব্য তথাগতর


যা নিয়ে আজ প্রতিবাদে নামে বাম ছাত্র সংগঠন এসএফআই। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী চলতি মাসের ১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস। কিন্তু সেইসব বাদে আদৌ কবে থেকে শুরু হবে বাকিদের ক্লাস সেবিষয়ে কিছু জানানো হয়নি। যা নিয়ে আজ হাওড়া জেলা শাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখায় বাম সংগঠনের ছাত্ররা।
যা নিয়ে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় গোটা এলাকায়। জানা গিয়েছে , শুধুমাত্র চারটি ক্লাসের বদলে প্রতিটি ক্লাস শুরু করার দাবি নিয়েই আজ রাজপথে নেমেছে এই বাম ছাত্র সংগঠন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে চলতি মাসে স্কুল খুলে যাওয়ার কথা শোনা গেলে ও নির্ধারিত কিছু ক্লাসের ছাত্র-ছাত্রদের মধ্যেই তা সীমাবদ্ধ রাখা হয়েছে। যা নিয়ে আজ ক্ষোভ উগড়ে দেয় এসআফএই কর্মীরা।
স্কুল খোলার আগেই বিক্ষোভ, বিক্ষোভে বাম ছাত্র সংগঠন

যারফলে সময় এগোনোর সঙ্গে সঙ্গে ই খণ্ড যুদ্ধের মত পরিস্থিতি দেখা দেয় জেলা শাসকের দপ্তরের সামনে। তবে কলকাতা পুলিশের বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে গোটা পরিস্থিতি।তবে আদৌ কবে সকলের জন্য খোলা হয় রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখন সেদিকেই নজর সকলের।










