‘দাবার অসহায় গুটি দিলীপ’ , বিস্ফোরক মন্তব্য তথাগতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় কে সরগরম রাজ্য রাজনীতির। বিগত কয়েকদিন ধরে বিজেপি নেতাদের নিয়ে একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। দিলীপ ঘোষ থেকে শুরু করে কৈলাস বিজয়বর্গী প্রায় সকল কে নিয়েই আলোচনায় সরব হতে দেখা গিয়েছে বঙ্গ বিজেপির এই নেতা কে। সেই প্রথা মেনেই আবার ও নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বিজেপির শীর্ষ নেতাদের দিকে তোপ দাগলেন তথাগত বাবু।

আরও পড়ুনঃ Black Panther: বক্সার জঙ্গলে দেখা মিলল ব্ল্যাক প্যান্থরের, ময়নাগুড়িতে খাঁচাবন্দি হল চিতাবাঘ।

আজ নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তথাগত বাবু লেখেন, “যত বেশি জানতে পারছি দিলীপ ঘোষের প্রতি আমার সহমর্মিতা ততই বাড়ছে। কেন্দ্রীয় নেতারা তাঁকে কার্যত অসহায় দাবার গুটি তে পরিণত করেছিল। দিলীপও তাই বলেছেন। ক্রমশই বিজেপির আত্মহননের কারণ সামনে আসছে।” পাশাপাশি এদিন কৈলাস বিজয়বর্গী , শিবপ্রকাশ ও বিজয় মেনন কে ও একসাথে আক্রমন করেন তিনি।

সাম্প্রতিক কালে একাধিকবার বঙ্গ বিজেপির নেতাদের দিকে আক্রমন করতে দেখা গিয়েছে তথাগত বাবু কে। দোলের সময় নৌকা বিহারের অনুষ্ঠানে মদন মিত্রের সঙ্গে দেখা গিয়েছিল শ্রাবন্তী ,পায়েল সহ বিজেপির অন্যান্য নেত্রীদের। তা নিয়েও টুইটারে সরব হতে দেখা গিয়েছিল এই বর্ষীয়ান নেতা কে। সেবার “নগরের নটী ” বলে ও উল্লেখ করতে দেখা গিয়েছিল তাঁকে।

‘দাবার অসহায় গুটি দিলীপ’ , মুখ খুললেন তথাগত রায় 

'দাবার অসহায় গুটি দিলীপ' , বিস্ফোরক মন্তব্য তথাগতর
‘দাবার অসহায় গুটি দিলীপ’ , বিস্ফোরক মন্তব্য তথাগতর

যা নিয়ে পরবর্তী সময় সমালোচনায় সরব হন টলিউড জগতের একাংশ। তার কিছু মাস পরেই ভোডা ফোনের কুকুরের সাথে কৈলাস বিজয়বর্গীর তুলনা করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার ফের দিলীপ ঘোষ কে সামনে রেখে বিজেপি শীর্ষ নেত্রিত্ব কে নিশানা করলেন গেরুয়া শিবিরের এই বর্ষীয়ান নেতা। তবে এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি কোনো প্রতিক্রিয়া না দিলেও তাঁকে নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে দলীয় কর্মীদের অন্দরে।

'দাবার অসহায় গুটি দিলীপ' , বিস্ফোরক মন্তব্য তথাগতর
‘দাবার অসহায় গুটি দিলীপ’ , বিস্ফোরক মন্তব্য তথাগতর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত