Black Panther: বক্সার জঙ্গলে দেখা মিলল ব্ল্যাক প্যান্থরের, ময়নাগুড়িতে খাঁচাবন্দি হল চিতাবাঘ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জলপাইগুড়ি, ১৩ নভেম্বরঃ টানা কয়েকদিন উপদ্রব চালিয়ে অবশেষে খাঁচাবন্দি হল চিতাবাঘ। বনদফতরের তৎপরতায় চিতাবাঘটি খাঁচাবন্দি হল ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকায়। শুক্রবার রাতে বনদফতরের পাতা ফাঁদে পা দিয়ে খাঁচাবন্দী হয় চিতাটি। ফলে স্বস্থিতে পানাবাড়ি এলাকাবাসী। গত কয়েকদিন ধরেই ময়নাগুড়ির পানবাড়ি এলাকায় শুরু হয়েছিল চিতাবাঘের উপদ্রব।

আরও পড়ুনঃ জ্বালানি তেলের কর মাফ করুক রাজ্য, মমতাকে চিঠি অধীরের

পানবাড়ি কলোনী, পানবাড়ির অফিসপাড়া এলাকায় প্রায় প্রতিরাতেই দেখা মিলছিল চিতাবাঘের। খোয়া যাচ্ছিল ছাগল, পোলট্রি ফার্মের মুরগি। চিতাবাঘের উপদ্রবে আতঙ্কিত ছিল এলাকার মানুষজন। চিতার আতঙ্ক থেকে মুক্তি পেতে তাঁরা শরনাপন্ন হয় রামশাই বনদফতরের। এরপরই বনদফতরের তরফে পানবাড়ি এলাকায় খাঁচা বসান হয়। শুক্রবার রাতে বনদফতরের পাতা ফাঁদে পা দেয় চিতাবাঘ।

খাচার ভেতরে থাকা ছাগল খেতে এসে খাঁচায় আটকে পড়ে চিতাটি। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে এসে খাচাবন্দী চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা। বনদফতর সূত্রে জানা গিয়েছে, খাচাবন্দী চিতাবাঘটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। উদ্ধার হওয়া চিতাবাঘটিকে ছাড়া হবে গরুমারা জঙ্গলের গভীরে। চিতাবাঘট ধরা পড়ায় আপাতত আতঙ্ক মুক্ত পানাবাড়ি এলাকার বাসিন্দারা।

বক্সার জঙ্গলে দেখা মিলল ব্ল্যাক প্যান্থরের, ময়নাগুড়িতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

বক্সার জঙ্গলে দেখা মিলল ব্ল্যাক প্যান্থরের, ময়নাগুড়িতে খাঁচাবন্দি হল চিতাবাঘ
বক্সার জঙ্গলে দেখা মিলল ব্ল্যাক প্যান্থরের

অন্যদিকে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে দেখা মিলল ব্ল্যাক প্যান্থরের। আলিপুরদুয়ার ২০২০ সালের জানুয়ারি মাসের পর। ব্ল্যাক প্যান্থারের ছবি বক্সার জঙ্গলে ফের ক্যামেরাবন্দি। ২০২০ সালের জানুয়ারি মাসের পর ফের হালে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়েছে একটি পূর্ণ বয়স্ক ব্ল্যাক প্যান্থারের ছবি। আদতে এই ব্ল্যাক প্যান্থাররা লেপার্ড।জিনগত কারনে কিছু কিছু লেপার্ড কালো হয়। বৈজ্ঞানিক ভাবে এদের ‘ম্যালিনেস্টিক’ লেপার্ড বলা হয়। ওই কালো বর্ণের সঙ্গে মানব দেহে শ্বেতী রোগের মিল রয়েছে বলে জানাচ্ছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। তবে অদ্ভুত দর্শন হওয়ার কারনে দিনের আলোতে এদের দেখা প্রায় পাওয়াই যায় না।

Black Panther: বক্সার জঙ্গলে দেখা মিলল ব্ল্যাক প্যান্থরের, ময়নাগুড়িতে খাঁচাবন্দি হল চিতাবাঘ।
ময়নাগুড়িতে খাঁচাবন্দি হল চিতাবাঘ।

রাত নামলেই শিকারের খোঁজে বের হয় ব্ল্যাক প্যান্থাররা। তবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোন্ নির্দিষ্ট জায়গায় ওই কালো চিতাবাঘের দেখা মিলেছে, তা নিরাপত্তার স্বার্থেই জানাতে চায়নি বনদপ্তর। শনিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই বিরল দর্শন বন্যপ্রাণির ছবি প্রকাশ করেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা প্রবীণ কাসোয়ান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত