নজরবন্দি ব্যুরোঃ এবং নিরাপত্তা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা কথাবার্তা চলছে। কিন্তু সমস্যার সমাধান কোনভাবেই হয়নি। এবার এই সমস্যা সমাধানে কলকাতা হাইকোর্টে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে জনস্বার্থ মামলা হয়।
আরও পড়ুনঃ রাজ্যে প্রথম রুমানা, কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার ঘোষণা মুর্শিদাবাদের DM-এর


আর সেই মামলার রায়ে এবার কেন্দ্র ও রাজ্য সরকারকে কিছু প্রস্তাব দিল কলকাতা হাইকোর্ট। এই প্রস্তাবে হাইকোর্ট জানিয়েছে, গণপরিবহনে সিসিটিভি ক্যামেরার ব্যবহার করা যায় কিনা তা ভেবে দেখতে বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে।

বাসের ভিতরটা যাতে সহজে দৃশ্যমান হয় এবং বাসস্ট্যান্ডে মহিলাদের হেল্পলাইন নম্বর দেওয়া যায় কিনা সে ব্যাপারে প্রস্তাব দিয়েছে হাইকোর্ট। এছাড়াও বাসে ট্রান্সজেন্ডারদের জন্য একটা নির্দিষ্ট হেল্পলাইন নম্বর এর কথা ও ভাবার ব্যাপারে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

গণপরিবহনে মহিলাদের সুরক্ষা নিয়ে সরকারকে প্রস্তাব কলকাতা হাইকোর্টের
১২ অগাস্টের মধ্যে অবস্থান জানাবে কেন্দ্র ও রাজ্য। মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলছে, “গণপরিবহনে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য সবার আগে সমাজের মানসিকতার বদল ঘটাতে হবে। প্রয়োজনে স্কুল থেকেই মানসিকতা তৈরির উদ্যোগ রাখতে হবে।”


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



