রাজ্যে প্রথম রুমানা, কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার ঘোষণা মুর্শিদাবাদের DM-এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে প্রথম রুমানা, গতকাল রাজ্যে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ পেয়েছে। তাতে একেক ভাবে প্রথম হয়েছে মুর্শিদাবাদের কন্যা। তার পরেই তাকে কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার কথা ঘোষণা করলেন মুর্শিদাবাদের জেলাশাসক।

আরও পড়ুনঃ দায়িত্ব বাড়ছে ২৪ ভোটে, মমতার সঙ্গেই ফের দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যের মধ্যে উচ্চমাধ্যমিকে প্রথম হওয়ার কারণে সংবর্ধনা নিতে জেলাসদরে পরিবারের অন্যদের সঙ্গে এসেছিলেন রুমানা। তাঁকে সংবর্ধিত করেন জেলাশাসক। তার পরেই তিনি জানান এবার কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবে রুমানা।

উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম রুমানা, ৫০০ তে পেয়েছেন ৪৯৯। 

রাজ্যে প্রথম রুমানা, কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার ঘোষণা মুর্শিদাবাদের DM-এর
রাজ্যে প্রথম রুমানা, কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার ঘোষণা মুর্শিদাবাদের DM-এর

তিনি জানান, “মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন এক কন্যাশ্রী, তিনি এক যোদ্ধা ছাত্রী। তাঁকে কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হবে এবার।এই কন্যাশ্রীর প্রথম হওয়ার বিষয়টি জেলার অন্যান্য ছাত্রীকেও উৎসাহ জোগাবে। এটা আমাদের গর্বের বিষয়।”

এবারের উচ্চমাধ্যমিকে ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়েছেন মুর্শিদাবাদ জেলার কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা। তার সাফল্যে উচ্ছসিত গোটা জেলা।  বিজ্ঞানী হতে চাওয়া রুমানা সংবর্ধনা-কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার খবরে খুশি। জানিয়েছেন ‘‘আমার এই সাফল্যে জেলার অন্য ছাত্রীরাও উৎসাহ পাক, এটাই চাই।”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত