নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পরেই প্রচারে ঝাঁপিয়েছে সমস্ত পক্ষ। সেমিফাইনাল পর্বে জোরদার লড়াই হচ্ছে উত্তরপ্রদেশে। এবার বাড়ি বাড়ি গিয়ে উত্তরপ্রদেশের প্রচারে ঝাঁপালেন প্রিয়াঙ্কা। শিক্ষা স্বাস্থ্য সহ একাধিক বিষয়ে যোগী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জানালেন নয়ডাতে জয় হবে কংগ্রেসের।
আরও পড়ুনঃ SFI: দীর্ঘ আন্দোলনের সাফল্য, বকেয়া দাবিতে আন্দোলন চালানোর সিদ্ধান্ত এসএফআইয়ের


সোমবার নয়ডার কংগ্রেস প্রার্থী পঙ্খুরী পাঠকের প্রচারে যান প্রিয়াঙ্কা। সেখানে তুলে ধরেন যোগী আদত্যনাথ সরকারের একাধিক কার্যকলাপ। সঙ্গে টেনে আনেন ছত্তিসগড়ের প্রসঙ্গ। বিজেপি বিধায়ক অঙ্কজ সিংয়ের বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন,”নয়ডা এলাকায় কিছুই কাজ করেনি বিধায়ক পঙ্কজ সিং। তাই নয়ডার উন্নয়নের জন্য পঙ্খুরীকেই ভোট দেবে মানুষ।

প্রিয়াঙ্কা জানিয়েছেন, “দরকার পড়লে এলাকার ব্যবসায়ী এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। কিন্তু এটা উত্তরপ্রদেশে এটা হয় না কারণ এখানে ধর্মের নামে বিভাজনের রাজনীতি চলে। এখানে ব্যবসায়ীদের কোনও কথা শোনাই হয় না”।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ৮০ এবং ২০ শতাংশ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, মুখ্যমন্ত্রী ধর্মের অনুপাতে বিভাজন করছেন। কিন্তু শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য খাতে উন্নয়ন প্রসঙ্গে কিছুই বলতে পারবেন না। কোভিড মোকাবিলায় কত অর্থ ব্যয় হয়েছে সেটাও তিনি বলতে পারবেন না”।


উত্তরপ্রদেশের প্রচারে ঝাঁপালেন প্রিয়াঙ্কা, জিইয়ে রাখলেন জোটের প্রসঙ্গ

এবারের নির্বাচনে ছোট আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করেছে সমাজবাদী পার্টি। কিন্তু কোনও জোট ছাড়াই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। তবে নির্বাচনের পরে কী কোনও জোটের সম্ভাবনা? সেই প্রশ্ন আপাতত জিইয়ে রাখলেন কংগ্রেস মহাসচিব।







