নজরবন্দি ব্যুরোঃ পকেটে আরও টান পড়তে চলেছে মধ্যবিত্তের। বাড়ল দুধের দাম। আমূল ব্র্যান্ডের দুধের দাম বাড়ল ৩ টাকা করে। শুক্রবারই গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন এই দুধের দামবৃদ্ধির ঘোষণা করেছে। আজ থেকেই এই নয়া দাম কার্যকর হচ্ছে।
আরও পড়ুনঃ আদানি ইস্যুতে উত্তাল সংসদের উভয় কক্ষ, শুক্রবারেও জারি হট্টগোল
গুজরাট ছাড়া বাকি সব রাজ্যেই নয়া দামেই দুধ কিনতে হবে সকল ক্রেতাদের। বর্তমানে ৫০০ মিলিলিটার আমূল তাজা মিলবে ২৭ টাকায়। ৫০০ মিলি আমূল কাউ মিল্কের দাম বেড়ে হল ২৮ টাকা। এবং ৫০০ মিলি আমূল এ২ বাফেলো মিল্ক এখন মিলবে ৩৫ টাকায়।

সূত্রের খবর, উৎপাদন খরচ বাড়ছে, সেজন্যই বেড়েছে দাম। এই দাম বৃদ্ধি আমুলের দুধের সমস্ত ব্র্যান্ড অর্থাৎ গোল্ড, তাজা, শক্তি, টি–স্পেশাল সহ সমস্ত ব্র্যান্ডে প্রযোজ্য হবে। শুধু উৎপাদন খরচই নয়, প্যাকেজিংয়ের পিছনে খরচও বেড়ে গিয়েছে। পাশাপাশি পরিবহণ খরচও অনেকটাই বেড়ে গিয়েছে।

যেকারণেই দাম বাড়ানো হয়েছে। বাজেটের পরেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম দুধের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস বিজেপি সরকারকে নিশানা করেছে। এক নজরে দেখে নিন আমূলের কোন দুধের দাম কত বাড়ল।
বাজেটের পরেই দাম বাড়ল দুধের, মধ্যবিত্তের মাথায় হাত

আমূল গোল্ড লিটার প্রতি ৬৬ টাকা, আমূল তাজা লিটার প্রতি ৫৪ টাকা এবং কাউ আমূল মিল্ক ৫৬ টাকা প্রতি লিটারে এবং আমূল বাফেলো মিল্ক লিটার প্রতি ৭০ টাকা করে দাঁড়াবে।



