নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পরেই জি সেভেনের মিত্র শক্তিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেমট জো বাইডেন৷ বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি এবং জাপানের প্রতিনিধিরা। প্রায় এক ঘন্টা ১০ মিনিট ধরে বৈঠকের পর এদিন আমেরিকার মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জো বাইডেন।
আরও পড়ুনঃ ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে অনুরোধ, পুটিনের সাথে কথা হল মোদীর।


বক্তব্যের মাধ্যমে রাশিয়ার প্রতি তীব্র শ্লেষ ছুঁড়ে দিয়েছেন বাইডেন। সোজাসুজি জানিয়েছেন ইউক্রেনের ওপর এই অনভিপ্রেত রুশ হামলাকে কোনভাবেই সমর্থন করেনা আমেরিকা। এরপরেই রাশিয়ার সঙ্গে রপ্তানি আরও সীমিত করার সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগের থেকে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছেন তিনি। সমস্ত রকম রপ্তানি ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিল আমেরিকা।
President Biden announces new sanctions against Russia after its attack on Ukraine. @POTUS says Export controls will cut off more than half of Russia's high-tech imports. We're prepared to respond to Russia's cyberattack#USA #Ukraine #StopWar #worldwar3 pic.twitter.com/ZfXzqHYfqF
— Arka Sana (@SanaArka) February 24, 2022
তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণাত্মক মনোভাবের কারণেই এই ফল ভোগ করতে হচ্ছে। আগের মতো সোভিয়েত রাশিয়া তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর। এই মুহুর্তে সারা বিশ্বের অবস্থানের থেকে তাঁর অবস্থান একেবারে বিপরীতে। ইউক্রেনে রাশিয়ার হামলাকে মানব জাতির জন্যে ভয়ঙ্কর মুহুর্ত বলে ব্যাখ্যা করেছেন জো বাইডেন।

শুরু থেকেই রাশিয়ার এই আক্রমণের বিরুদ্ধে সরব হয়েছিলেন জো বাইডেন। এদিন তিনি বলেন, রাশিয়ার এই আক্রমণ অপ্রীতিকর এবং অযৌক্তিক। আগামী দিনে সারা বিশ্বের জন্য এই পদক্ষেপ বড় ক্ষতি ডেকে আনতে চলেছে। এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধুমাত্র জি সেভেন নয়, ন্যাটো গ্রুপে অন্তর্ভুক্ত সমস্ত মিত্রশক্তিদের সঙ্গেও এবিষয়ে আলোচনা করবেন তিনি।
President of Russia Vladimir Putin is the aggressor. Putin chose this war, and now he and his country will bear the consequences. Sanctions on 4 more Russian banks, including VTB: US President Joe Biden pic.twitter.com/QeoXgK57tx
— ANI (@ANI) February 24, 2022
উক্রেনে রাশিয়ার হামলা সমর্থন করেনা আমেরিকা, কঠোর সিদ্ধান্ত ঘোষণা বাইডেনের।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে সেনাবহর বাড়িয়ে চলেছে ইউক্রেন। রাশিয়ার এই অভূতপূর্ব পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন৷ সমস্ত মিত্র শক্তির পাশাপশি ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কির সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সমস্ত দিক থেকে মস্কোকে রোখার জন্য পরিকল্পনা তৈরি করতে চান তিনি।









