নজরবন্দি ব্যুরোঃ চরম দুর্দিনে ভারতের সহায়তা চেয়েছিলেন ইউক্রেনের (ভারতে নিযুক্ত) রাষ্ট্রদূত ইগোর পোলিখা (Igor Polikha)। সরাসরি প্রধানমন্ত্রীর (Narendra Modi) দ্বারস্থ হন তিনি। তাঁর আবেদন ইউক্রেনের উপর হামলা থামাতে অবিলম্বে মস্কোর সঙ্গে কথা বলুক নয়াদিল্লি। রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আক্রমণ বন্ধ করতে বলুন স্বয়ং নরেন্দ্র মোদি। এবার সেটাই হল। রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে অনুরোধ করলেন ভারতের প্রধানমন্ত্রী।
আরও পড়ুনঃ ৭০ এর অধিক ইউক্রেনের সেনা ছাউনিতে হামলা, ধ্বংস হল ১১ টি বিমানঘাঁটি!


PM Narendra Modi speaks to Vladimir Putin, appeals for an Immediate cessation of violence between Russia and Ukraine#BreakingNews #StopWar #worldwar3 pic.twitter.com/efdjveXLUB
— Arka Sana (@SanaArka) February 24, 2022


সূত্রের খবর অনুযায়ী, কিছুক্ষণ আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী পুতিন কে অনুরোধ করেছেন সামরিক অভিযান বন্ধ করার জন্যে। তিনি বলেছেন হিংসা কোন কিছুর সমাধান হতে পারেনা। রাশিয়ার সামরিক অভিযানের ফলে মৃত্যু হচ্ছে ইউক্রেনের সাধারণ নাগরিকদের। ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। তাই যুদ্ধ বন্ধ করে আলোচনার রাস্তায় সমাধান জরুরী।

প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, শুরুতেই রাশিয়া-ইউক্রেন সঙ্কট বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে, তা মোদীকে বিস্তারিত জানান পুতিন। এর পরেই মোদী বলেন, রাশিয়া এবং ন্যাটো গোষ্ঠীর মধ্যে ‘মতভেদ’ সুস্থ আলোচনার মধ্যে সমাধান করা সম্ভব। তবে তার আগে হিংসা থামানোর আর্জি জানান মোদী। তিনি পুতিনকে বলেন, সমস্যার সমাধানে সব পক্ষকেই আগে উদ্যোগ নিয়ে কূটনৈতিক আলোচনার পরিসর তৈরি করতে হবে।
ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে অনুরোধ, পুটিনের সাথে কথা হল মোদীর।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে বোমাবৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। রাশিয়ার দাবী, ৭০ এর অধিক ইউক্রেনের সেনা ছাউনিতে হামলা, ধ্বংস হয়েছে ১১ টি বিমানঘাঁটি। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইগোর কনাশকেভ জানিয়েছেন, ইউক্রেনের ৭৪ টি সেনাছাঁউনি গুঁড়িয়ে দিয়েছে রুশ আর্মি। ১১ টি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়াও তিনটি কম্যান্ড পোস্ট, ১৮ টি র্যাডার স্টেশনেও হামলা চালায় তাঁরা। এর মধ্যে রয়েছে এস-৩০০, বুক-এমওয়ান ছাড়াও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের ভান্ডার।







