Russia Ukraine War: ৭০ এর অধিক ইউক্রেনের সেনা ছাউনিতে হামলা, ধ্বংস হল ১১ টি বিমানঘাঁটি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সকাল থেকে বোমাবৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। রাশিয়ার দাবী, ৭০ এর অধিক ইউক্রেনের সেনা ছাউনিতে হামলা, ধ্বংস হয়েছে ১১ টি বিমানঘাঁটি। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইগোর কনাশকেভ জানিয়েছেন, ইউক্রেনের ৭৪ টি সেনাছাঁউনি গুঁড়িয়ে দিয়েছে রুশ আর্মি।

আরও পড়ুনঃ আপাতত সিটের ওপরই আস্থা রাখল হাইকোর্ট, আনিস হত্যায় সাসপেন্ড আমতা থানার ওসি।

3 16

১১ টি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়াও তিনটি কম্যান্ড পোস্ট, ১৮ টি র‍্যাডার স্টেশনেও হামলা চালায় তাঁরা। এর মধ্যে রয়েছে এস-৩০০, বুক-এমওয়ান ছাড়াও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের ভান্ডার। তিনি আরও বলেন, ইউক্রেনের একটি হেলিকপ্টার এবং চারটি ড্রোনকেও গুলি করে নামানোর অভিযোগ। আকাশপথ ছাড়াও স্থলপথে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

৭০ এর অধিক ইউক্রেনের সেনা ছাউনিতে হামলা, ধ্বংস হল ১১ টি বিমানঘাঁটি
৭০ এর অধিক ইউক্রেনের সেনা ছাউনিতে হামলা, ধ্বংস হল ১১ টি বিমানঘাঁটি

ইতিমধ্যে বেশ কিছু ইউক্রেন সেনা রুশ বাহিনীর কব্জায় রয়েছে বলে দাবী রাশিয়ার। এলাকা ছেড়ে বের হওয়ার চেষ্টা করছে ইউক্রেন সেন। তাঁদের সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহারেত নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সোগু।

৭০ এর অধিক ইউক্রেনের সেনা ছাউনিতে হামলা, ধ্বংস হল ১১ টি বিমানঘাঁটি

4 13

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ইউক্রেন অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরেই কিয়েভের একাধিক প্রান্তে বোমাবর্ষণের শব্দ শোনা যায়। আতঙ্কে রাজধানী ছাড়তে ভিড় জমান সাধারণ মানুষ। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, ৬৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত