নজরবন্দি ব্যুরোঃ বর্ষা নামার আগে দিন কয়েক প্রাক-বর্ষা মরশুম চলবে রাজ্যে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত কালই সম্ভাবনা ছিল কেরলে বর্ষা ঢোকার। তবে দুদিন পিছিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে বর্ষা নামবে বিজয়নের রাজ্যে।
আরও পড়ুনঃ ভালো আছেন অনুব্রত, ডাক্তারের গ্রিণ সিগন্যাল পেয়ে আজই ফিরছেন বোলপুরে


অর্থাৎ তার বেশ কয়েকদিন পরে বাংলায় প্রবেশ করবে বর্ষা। তবে আবহাওয়া দপ্তর বলছে আগামী কাল থেকে রাজ্যে অবস্থান করবে পাক-বর্ষা মরশুম। কারণ বাংলায় বর্ষা ঢুকতে এখনো হাতে দিন কয়েক থাকলেও বঙ্গোপসাগরের ওপর দক্ষীন পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা শুরুর কারণেই রাজ্যে জলীয়বাষ্প ঢুকছে।
তার ফলে আগামিকাল থেকে দুই চব্বিশ পরগনা, কলকাতা সহ প্রায় সব জেলায় তিন দিন ব্যাপী মাঝারি, অতি-মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরের কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। দক্ষিনবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই হবে ভারি বর্ষন।
বর্ষা নামার আগে, আগামী ৩ দিন সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৪ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৮ ডিগ্রির আশেপাশে। এমনিতে গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয় দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে। তবে এবার ইয়াসের তান্ডবের কারণে মাঝের দিন কয়েক রৌদ্রের তেজ কম ছিল।









