Prasun Banerjee: মদন ছাড়া কাউকে ক্রিড়ামন্ত্রী হিসাবে মানি না, প্রসুনের বক্তব্য ঘিরে রাজনৈতিক জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বারবার দলের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করে জল্পনা বাড়িয়েছেন হাওড়ার সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায়। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভুয়সী প্রশংসা করতে গিয়ে এমন মন্তব্য করলেন তাতে ফের অস্বস্তিতে পড়তে হল দলকে। তাঁর কথায়, মদন ছাড়া কাউকে ক্রিড়ামন্ত্রী হিসাবে মানি না।

আরও পড়ুনঃ সঙ্কটের আবহে দেশের অর্থনীতি, বিদেশি মুদ্রার ভাঁড়ারে টান, অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা

তৃণমূল সাংসদ বলেন, তৃণমূল জমানায় সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। উনি একজন শিক্ষিত মানুষ। কেউ রাগ করলে আমার কিছু যায় আসে না। আর কাউকে ক্রীড়ামন্ত্রী হিসাবে মানি না। আমি অবাক হয়ে যাচ্ছি মন্ত্রিসভায় মদন মিত্রের নাম নেই।  সাংসদ হিসাবে প্রসুন বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা নিয়ে চর্চা হয়েছে বিভিন্ন মহলে। এখন মদনকে নিয়ে করা তাঁর মন্তব্য দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়।

তৃতীয়বার ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় বদল হতে পারে একথা আগেই আন্দাজ করা হয়েছিল। রাজনৈতিক মহলের ধারণা, নতুন মন্ত্রীসফভায় জায়গা হতে পারে মদন মিত্রের। পরে এক সংবাদমাধ্যমকে মদন মিত্র নিজেই জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তাঁকে জানিয়েছিলেন তিনি মদন মিত্রকে মন্ত্রীসভায় নিতে পারবেন না। যদিও এবিষয়ে বিশেষ আক্ষেপ করেননি মদন।

মদন ছাড়া কাউকে ক্রিড়ামন্ত্রী হিসাবে মানি না, প্রসুনের বার্তায় বিরাট জল্পনা 
মদন ছাড়া কাউকে ক্রিড়ামন্ত্রী হিসাবে মানি না, প্রসুনের বার্তায় বিরাট জল্পনা 

সম্প্রতি রাজ্যের মন্ত্রীসভায় আবারও চুড়ান্ত বদল হয়েছে। যেখানে মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ। দফতর বদল হয়েছে একাধিক জনের। সেখানেও জায়গা হয়নি কামারহাটির বিধায়কের। সম্প্রতি বরাহনগরের বিধায়ক তাপস রায়ের সঙ্গে একই সুরে সুর মিলিয়ে মদন মিত্র বলেন, রাজনীতি থেকে অবসর নেবেন। এরই মধ্যে প্রসুন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নতুন করে আলোড়ন ফেলে দিয়েছে।

মদন মিত্রের সক্রিয় ভূমিকা নিয়ে প্রসুন বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ফুটবল অ্যাকাডেমি তৈরি করেছিলাম। বিখ্যাত ফুটবল অ্যাকাডেমি, যেখানে গৌতম সরকার ডিরেক্টর ছিলেন। একরাতের মধ্যে সেটা করা হয়েছিল। তা আমি আর খুঁজে পাচ্ছি না। মদন মিত্র যা যা করেছিলেন ক্রীড়ার জন্য, তা অনবদ্য। পরিবহন নিয়েও কাজ করেছেন।

মদন ছাড়া কাউকে ক্রিড়ামন্ত্রী হিসাবে মানি না, প্রসুনের বার্তায় বিরাট জল্পনা 

মদন ছাড়া কাউকে ক্রিড়ামন্ত্রী হিসাবে মানি না, প্রসুনের বার্তায় বিরাট জল্পনা 
মদন ছাড়া কাউকে ক্রিড়ামন্ত্রী হিসাবে মানি না, প্রসুনের বার্তায় বিরাট জল্পনা 

উল্লেখ্য, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার সরকার গঠনের সময় মন্ত্রী ছিলেন মদন। এরপর ২০১৪ সালে তাঁর নাম সারদা মামলায় জড়াতেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ২০১৬ সালে কামারহাটি থেকে পরাজিত হয়েছিলেন মদন মিত্র। ২০২১ সালে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের পরেও মদন মিত্রকে মন্ত্রী না করায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এখন প্রসুন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নতুন করে জল্পনা দেখা দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত