দুবারই ব্যর্থ! করোনা মোকাবিলায় কেন্দ্রের অদূরদর্শিতা নিয়ে খোঁচা পিকের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুবারই ব্যর্থ! করোনা মোকাবিলায় কেন্দ্রের অদূরদর্শিতা নিয়ে খোঁচা পিকের। করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কায় বিপর্যস্ত দেশ। প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। একাধিক রাজ্যে ফুরিয়ে গেছে অক্সিজেন। হসপিটালে বেডের অভাবে রোগী বসে আছেন রাস্তায়। ভর্তি হয়ে আসছে কবর স্থান।

আরও পড়ুনঃ ভোটের পরেও জারি হিংসা, রাতভর গুলি-বোমাবাজিতে রণক্ষেত্র নৈহাটি

পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, বারবার এই বার্তা দিয়েছিলেন চিকিৎসক মহল। রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রের কাছে প্রার্থনা করছেন অক্সিজেন,কেউ বা চাইছেন বিনামূল্যে দেওয়া হোক ভ্যাকসিন। কেন্দ্র বিনামূল্যে ভ্যাকসিনেসনে রাজি না হওয়ায় ইতিমধ্যে কেরোল এবং বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন নিজেদের রাজ্যে ফ্রীতে ভ্যাকসিন দেবেন তিনি।

করোনা কালে দেশের এই ভয়ানক পরিস্থিতিতে কেন্দ্রের অবস্থান জানতে চেয়ে এবং দ্রুত তার ফল দেখতে চেয়ে কেন্দ্রকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। গতকালই কয়েকটি রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। দিনে দিনে খারাপ হওয়ায় বারবার সমালোচিত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এবার কেন্দ্রের অদূরদর্শিতা নিয়ে খোঁচা দিলেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। করোনা পরিস্থিতি সামলানোতে ব্যর্থতা নিয়ে এর আগেও কেন্দ্রকে কটাক্ষ করেছিলেন তিনি।

আগের দিনই ট্যুইট করে জানিয়েছিলেন উই কান্ট ব্রিদ। ধৈর্য্য ধরতে যে অক্সিজেন দরকার, তা নেই পর্যাপ্ত। আজ ফের তিনি বিবধেছেন কেন্দ্রকে। আজ সকালে নিজের করা একটি ট্যুইটে তিনি দেশে করোনা দুই ওয়েভ এবং তাতে কেন্দ্রের ব্যর্থতার কথা জানিয়েছেন। তাঁর ট্যুইটে লেখা আছে প্রথম ওয়েভের সময় কোনো পরিকল্পনা ছাড়া যে লকডাউন হয়েছিল, তাতে অনেক বেশি ক্ষতি হয়েছিল সাধারণ মানুষের। আর দ্বিতীয় ওয়েভের সামনে এসে মানুষ প্রাণ হারাচ্ছেন অক্সিজেন আর বেডের অভাবে।

দুবারই ব্যর্থ! করোনা মোকাবিলায় কেন্দ্রের অদূরদর্শিতা নিয়ে খোঁচা পিকের। তাঁর ট্যুইটে কেন্দ্রকে খঁচা দিয়ে তিনি লিখেছেন ”করোনা সমস্যার সঠিকভাবে মোকাবিলা করা হয়নি। প্রথম ঢেউয়ের সময় হঠাত  কার্যকর হওয়া লকডাউনে এই ভাইরাসের সংক্রমণের থেকে বেশি মানুষ মারা গিয়েছেন। আর দ্বিতীয় ধাক্কায় অক্সিজেন, ওষুধ এবং হাসপাতালের বেডের অভাবে করোনার থেকে বেশি মানুষ মারা যাচ্ছেন। আর এই দুই ঘটনার জন্য দায়ী একটি বিষয়ই। সেটা হল সরকারের অদূরদর্শিতা এবং অব্যবস্থা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত