SSC-TET: সমস্ত অপরাধীদের গ্রেফতার করতে হবে, সেই দাবিতে পড়ল পোস্টার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার রাজ্যের ১৪ টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। এরই মধ্যে শনিবার ২৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। গ্রেফতার করা হয়েছে তাঁর আপ্ত সহায়ককে। সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়কেও।

আরও পড়ুনঃ Virat Kohli: তাঁর ফর্ম নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা, এবার মুখ খুললেন বিরাট, জানালেন আগামী লক্ষ্য

শুক্রবার সন্ধ্যেবেলায় অর্পিতার বাড়ি থেকে আড়ে ২২ কোটি টাকা উদ্ধার করে ইডি। উদ্ধার করা হয় প্রচুর সোনা এবং বিদেশী মুদ্রা। রাজ্যে এ ধরনের ঘটনা বেনজির বলেই মনে করা হচ্ছে। সেই ঘটনায় এবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়াল বামেরা। অভিযূক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে পড়ল পোস্টার।

সমস্ত অপরাধীদের গ্রেফতার করতে হবে, একাধিক জায়গায় পড়ল পোস্টার 
সমস্ত অপরাধীদের গ্রেফতার করতে হবে, একাধিক জায়গায় পড়ল পোস্টার 

সেই পোস্টারে লেখা, যে সমস্ত বাড়িতে ইডি হানা দিয়ে অবৈধ সম্পত্তি, টাকা, সোনার গয়না ইত্যাদি উদ্ধার করেছে, সেই সমস্ত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়েছে পোস্টারে।

উল্লেখ্য, রাজ্যের ১৪ টি জায়গায় অভিযান চালিয়েছিল ইডি। এর মধ্যে রয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় কল্যাণময় ভট্টাচার্যের মামারবাড়ি।

এছাড়াও ছিলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য কল্যাণ্ময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। এছাড়াও এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহার বাড়িতে চলে অভিযান।

সমস্ত অপরাধীদের গ্রেফতার করতে হবে, একাধিক জায়গায় পড়ল পোস্টার 

সমস্ত অপরাধীদের গ্রেফতার করতে হবে, একাধিক জায়গায় পড়ল পোস্টার 
সমস্ত অপরাধীদের গ্রেফতার করতে হবে, একাধিক জায়গায় পড়ল পোস্টার 

একইসঙ্গে প্রাথমিকের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। এসএসসির প্রাক্তন উপদেষ্টা কল্যাণময়ের এক আত্মীয় সি অধিকারী, স্কুল শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর অলোক সরকারের বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করে ইডি। একইসঙ্গে তল্লাশি অভিযান চালানো হয় প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বর্ণিত বাগদার চন্দন মণ্ডলের বাড়িতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত