নজরবন্দি ব্যুরোঃ সময়টা একেবারে ভালো যাচ্ছে না বিরাট কোহলির। ব্যাট হাতে তাঁর রানের খরা অব্যাহত। ইতিমধ্যে অনেকেই তাঁকে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ দেওয়ার প্রস্তাবও তুলেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে বোর্ডের তরফ থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে।
আরও পড়ুনঃ পার্থ গ্রেফতার হতেই তালা পড়ল পিংলার স্কুলে, উদ্বিগ্ন অভিভাবকরা


বিরাট কোহলি প্রথম ব্যাটার নন যিনি এতদিন ধরে এমন খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। অতীতেও এমন ঘটনার সাক্ষী গোটা ক্রিকেট বিশ্ব থেকেছে। বিরাটও সেই ঘটনার জলন্ত উদাহরণ। কিন্তু তাঁর বিরুদ্ধে সমালোচনা কিছুতেই কমছে না অপর দিকে তাঁর ব্যাটেও রান আসছে না।

এই সবের মধ্যে এবার মুখ খুললেন বিরাট। এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেল কোহলির উদ্ধৃতি তুলে ধরে ট্যুইট করেছে। সেখানে কোহলি তাঁর পরবর্তী লক্ষ্য জানিয়ে দিয়েছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন,



“আমার আসল লক্ষ্যই হচ্ছে ভারতকে এশিয়া কাপ ও বিশ্বকাপ জেতানো। দলের জন্য আমি যে কোনও কিছু করতে রাজি আছি।” ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলে বিরাট বিশ্রাম নিয়েছেন।

তাঁর ফর্ম নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা, এবার মুখ খুললেন বিরাট, জানালেন আগামী লক্ষ্য
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেট খেলছেন না তিনি। অনেকেই মনে করছেন যে, এশিয়া কাপের আগে বিরাট জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলেই নিজেকে ঝালিয়ে নিক।








