নজরবন্দি ব্যুরোঃ রাজু ঝা খুনের ঘটনায় গরু পাচার চক্রের অন্যতম অভিযুক্ত আবদুল লতিফকে এবার নোটিশ দিল সিট। বুধবার আবদুল লতিফের বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে। এমনটাই সূত্রে খবর। জানা গেছে, রাজু খুনের দিন তাঁর সঙ্গে ছিল আবদুল লতিফ। সেখান থেকেই সন্দেহ বাড়ে। তাই তাঁকে খুনের ঘটনার সাক্ষী হিসেবে নোটিশ পাঠাল সিট। রাজুর খুনের ঘটনায় আবদুল লতিফকে সমন পাঠাতেই নতুন করে চাপানুতোর শুরু হয়েছে।
আরও পড়ুনঃ Weather Update: চৈত্রের দাবদাহে বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী, কালবৈশাখীর দেখা কি মিলবে?


রাজু ঝার খুনের ঘটনায় শুধুমাত্র আবদুল লতিফ নয়, সমন পাঠানো হয়েছে দুর্গাপুরের বাসিন্দা লোকেশ সিং, রীতেশ সিং, সায়নদের। এছাড়াও উত্তরপ্রদেশের তিনজন, ঝাড়খণ্ডের ২ জন কয়লা মাফিয়াকেও ডেকে পাঠিয়েছে সিট। পুলিশের এক আধিকারিক জানান, বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১৬০ সিআরপিসি অনুযায়ী সমন পাঠানো হচ্ছে। রাজু ঝা খুনে ভিন রাজ্যের মাফিয়া গ্যাংয়ের যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের। এমনকি ভিন রাজ্যে বসে তাঁকে খুনের ছক কষা হত। এমনটাও অভিযোগ উঠেছে।

শক্তিগড়ের শ্যুট আউটের ঘটনাকে ঘিরে এখনও উত্তাল রাজ্য রাজনীতি। যেভাবে সন্ধ্যেবেলায় শক্তিগড়ের মতো জায়গায় খুন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই ঘটনার তদন্ত শুরু হয়েছে সিটের নেতৃত্বে। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে ১২ জনের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, একজন হলুদ জামা পরা যুবক এগিয়ে আসেন। সাদা এসইউভি গাড়িটির সামনে, যে গাড়িতে ছিলেন রাজু ঝা। গাড়ির সামনের জানলা দিয়ে মুখ বাড়িয়ে গুলি চালালেন। এরপরই বেরিয়ে গেলেন ঘটনাস্থল থেকে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নজরবন্দি।


রাজুর খুনের ঘটনায় আবদুল লতিফকে সমন, বিরাট পদক্ষেপ পুলিশের

ঘটনার ১২ দিন পর এখনও অধরা আততায়ীরা। সেদিনের ঘটনা নিয়ে মুখ খুললেন মুড়ি বিক্রেতা আবু জিয়া শেখ। তিনি জানিয়েছেন, একবার নয়, শক্তিগড়ে গাড়ি থেকে নেমে তিনবার মুড়ি কিনেছিলেন লতিফের গাড়িচালক। খুনের আগে সাধামাঠা এই মুড়ি কেনার ঘটনা কি কোনও ইঙ্গিত দেয়? আছে কি লুকিয়ে কোনও বড় সঙ্কেত?







