নজরবন্দি ব্যুরো: চৈত্র মাসেই গরমের দাপটে নাজেহাল বঙ্গবাসী। দিনের শুরু হতেই মাথার উপর প্রখর রোদ। ইতিমধ্যেই একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই অস্বস্তি থেকে কবে রেহাই মিলবে? বৃষ্টি কবে হবে? কি জানাল আবহাওয়া দফতর।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ এপ্রিল, জেনে নিন আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের সব রাজ্যের আবহাওয়াই শুষ্ক থাকবে। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু হওয়া অফিস জানিয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে কলকাতায় কিংবা দক্ষিণ ২৪ পরগনায় আপাতত বৃষ্টির দেখা পাওয়া মুশকিল।

চৈত্রের দাবদাহে বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী, কি বলছে আবহাওয়া দফতর

বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল রৌদ্রজ্জ্বল থাকবে। সপ্তাহান্তে বিভিন্ন জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি। আগামী রবিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। গরমের কারণে চামড়ায় জ্বালা জ্বালা ভাব আসতে পারে। সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত লু বইতে পারে।

আজ কলকাতা ও তাঁর নিকটবর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি থাকতে পারে। উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।



