উৎসবের রাতে অটোয় চেপে এলাকা টহল দেবে পুলিশ , সঙ্গে অ্যান্টি ক্রাইম টিম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাত্র হাতে গোনা কটা দিন, তারপরেই কালী পুজো ও আলোর উৎসব কে ঘিরে মেতে উঠবে গোটা দেশ। তাই আগেভাগেই হাইকোর্টের নির্দেশ কে মাথায় রেখে তা অক্ষরে অক্ষরে পালনের জন্য নিজেদের  রোড ম্যাপ বানিয়ে ফেলেছে কলকাতা পুলিশ। তবে অন্যান্য বারের তুলনায় এবছর সমস্ত নির্দেশাবলী কে মাথায় রেখে বেশ কিছু অভিনব পরিকল্পনা নেওয়া হচ্ছে তাঁদের তরফ থেকে।

আরও পড়ুনঃ বাড়ি ফিরেছেন আরিয়ান , কৃতজ্ঞতা জানাতে গণেশ মন্দিরে যাচ্ছেন কিং খান 

জানা গিয়েছে, বাজি সংক্রান্ত বিষয় নিয়ে হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেইমত নিরাপত্তার আবরনে মুড়ে ফেলা হচ্ছে গোটা শহর কে। সেইজন্য শহরের প্রত্যেকটি থানা থেকে প্রায় ৬ থেকে ৭ জন করে পুলিশকর্মী কে নিয়োগ করা হবে। যাদের মূল কাজ ই হবে, আসেপাশে কোথাও বাজি ফাটছে কিনা সেদিকে নজর রাখা।

একইরকম ভাবে এই নিষিদ্ধ বাজির দাপট রুখতে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের নেতৃত্বে লালবাজার থেকে অ্যান্টি ক্রাইম টিম মোতায়েন হবে গোটা শহরে। তাঁদের সঙ্গে মতায়েন থাকবে স্পেশাল ফোর্স। এছাড়াও পুজোর দিন বিকেল থেকেই প্রত্যেকটি এলাকার ওলিগলিতে অটোয় করে টহল দেবে বিশেষ পুলিশ বাহিনী।

উৎসবের রাতে অটোয় চেপে এলাকা টহল দেবে পুলিশ , সঙ্গে বিশেষ টিম

উৎসবের রাতে অটোয় চেপে এলাকা টহল দেবে পুলিশ , সঙ্গে অ্যান্টি ক্রাইম টিম

সেইসঙ্গে কোন হাসপাতাল বা চিকিৎসা ক্ষেত্রের সামনে যাতে কোন রকম ভাবেই বাজির উপদ্রব না দেখা দেয় তাঁরজন্য সেই চত্বরেই থাকবে পুলিশের অ্যান্টি ক্রাইম টিম।

উৎসবের রাতে অটোয় চেপে এলাকা টহল দেবে পুলিশ , সঙ্গে অ্যান্টি ক্রাইম টিম

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন