বাড়ি ফিরেছেন আরিয়ান , কৃতজ্ঞতা জানাতে গণেশ মন্দিরে যাচ্ছেন কিং খান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে মাদক কাণ্ডে জামিন পেয়ে মন্নতে ফিরে এসেছেন আরিয়ান খান। যা নিয়ে মাতোয়া গোটা দেশের শাহরুখ অনুগামীরা। আরিয়ানের জামিন পাওয়ার খবর প্রকাশ পেতেই খুশির হাওয়া নেমে আসে মন্নত চত্বরে। তাই সেই খুশিতেই এবার দাদরের গনপতি মন্দিরে প্রার্থনা করতে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন শাহরুখ খান।

আরও পড়ুনঃস্রেফ অক্টোবর মাসেই জ্বালানির দাম বাড়ল ২৫ বার! দেশে তৈরি হচ্ছে অসন্তোষ

গত বৃহস্পতিবার জামিন মিললে ও সেদিন কাগজ কলমের একাধিক কাজ বাকি থাকায় সেদিন এবং তাঁর পরের দিন ও জেলেই কাঁটাতে হয়েছিল আরিয়ান খান কে। তবে শনিবার কিংখান এবং তাঁর পুত্র আরিয়ান খান মন্নত মুখী হতেই অনুরাগীদের ঢল নেমে যায় তাঁদের বাড়ির সামনে।

হনুমান চালিশা পড়া থেকে শুরু করে বাজি ফাটানো কিংবা ঢাক-ঢোল বাজানো কোনকিছুই বাদ রাখেনি তাঁর অনুগামীরা। বলাবাহুল্য, আরিয়ানের জামিনের খবর সামনে আসতেই সেদিন রাত থেকেই আলোক মালাই তে সেজে ওঠে মন্নত। এমনকি সেদিন রাতে ও আরিয়ানের পোস্টার হাতে চিয়ার করতে দেখা যায় বেশ কিছু অনুগামী কে।

বাড়ি ফিরেছেন আরিয়ান , কৃতজ্ঞতা জানাতে গণেশ মন্দিরে যাচ্ছেন কিং খান

বাড়ি ফিরেছেন আরিয়ান , কৃতজ্ঞতা জানাতে গণেশ মন্দিরে যাচ্ছেন কিং খান

তবে এই মুহূর্তে বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ছেলে আরিয়ানের মুক্তির পরে এবার সিদ্ধি বিনায়ক মন্দিরে প্রার্থনা করতে যেতে পারেন শাহরুখ খান। সেখানে গিয়ে গণপতি বাপ্পাকে কৃতজ্ঞতা জানাবেন তিনি। উল্লেখ্য প্রত্যেক বছর ই জাঁকজমক পূর্ণভাবে গনপতির উৎসব পালন করেন বলিউদের বাদশা। এবছর ও তাঁর অন্যথা হয়নি। তবে হটাৎ করে খান পরিবারে অন্ধকার নেমে আসার পরে বর্তমানে যেভাবে তা থেকে মুক্তি পেয়েছে খান পরিবার শোনা যাচ্ছে সেই কারনেই গনপতির কাছে  কৃতজ্ঞতা জানাতে যাবেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন