নজরবন্দি ব্যুরোঃ টানা পাঁচদিন বাড়ল জ্বালানির দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রল, ডিজেলের দাম সর্বকালীন রেকর্ড ছুঁল। শহরে শনিবার মধ্যরাত থেকে প্রতি লিটার পেট্রলের দাম ৩৩ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা করে। স্রেফ অক্টোবর মাসেই জ্বালানির দাম বাড়ল ২৫ বার। যার ফলে পেট্রল এবং ডিজেল দুই জ্বালানি তেলের মূল্যই আকাশছোঁয়া।
আরও পড়ুনঃ দেশে ফের কমল দৈনিক সংক্রমণ, সাথে মৃত্যুর সংখ্যাও
যার জেরে কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম দাঁড়িয়েছে ১০৯ টাকা ৭৯ পয়সা এবং ডিজেল ১০১ টাকা ১৯ পয়সা। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রলের মূল্য ১০৯ টাকা ৩৪ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটারপিছু ৯৮.০৭ টাকা। এই দুটি মুল্যই বেড়েছে ৩৫ পয়সা করে।মুম্বইয়ে আজ এক লিটার পেট্রল বিকোচ্ছে ১১৫ টাকা ১৫ পয়সায়।

মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম ১০৬ টাকা ২৩ পয়সা। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রল বিকোচ্ছে ১০৬ টাকা ৪ পয়সা দরে। ডিজেলের দাম ১০২ টাকা ২৫ পয়সা।পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে খোলা বাজারেও। হু হু করে দাম বাড়ছে সবজি থেকে রান্নার গ্যাসের। তার ফলে প্রতিদিন বাজারে গিয়েই বিপাকে পড়ছেন আমজনতা।

জ্বালানির দাম যেভাবে বাড়ছে তাতে বাজারদর আরও চড়া হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে অসন্তোষ। গোয়ায় গিয়ে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সুরও চড়িয়েছেন। কিন্তু তা সত্ত্বেও ভ্রূক্ষেপ নেই কেন্দ্রের।
স্রেফ অক্টোবর মাসেই জ্বালানির দাম বাড়ল ২৫ বার! দেশে তৈরি হচ্ছে অসন্তোষ
উল্লেখ্য, জ্বালানি তেলের উপর মোট করের ৬৩ শতাংশ পায় কেন্দ্র। বাকি ৩৭ শতাংশ যায় রাজ্যের ভাঁড়ারে। সব মিলিয়ে জ্বালানী জন্ত্রনায় জেরবার আম আদমি।



