নজরবন্দি ব্যুরোঃ আগের থেকে অনেকটাই কমেছে কোভিডের দাপট। ভ্যাকসিনের কারণে অনেকটাই কমেছে সংক্রমণের হার। তবে এখনও অন্য পরিস্থিতি চিনে। এখনও লকডাউন লাসায়। যার জেরে অশান্ত হচ্ছে পরিস্থিতি। পুলিশ এবং আম জনতার মধ্যে খণ্ডযুদ্ধ লেগেই রয়েছে। যদিও এবিষয়ে চিন কোনও মুখ খোলেনি।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: আরবিআইয়ের কাছে ঋণ চেয়েছে রাজ্য, রাজ্যের ভবিষ্যদ্বাণী করলেন শুভেন্দু
সূত্রের খবর, প্রায় ৮০ দিন ধরে লকডাউন চলছে লাসায়। চিনের একাধিক প্রদেশ থেকে আসা পরিযায়ী শ্রমিক সহ অন্যান্য প্রদেশের মানুষের সংখ্যা এখানে বেশী। কিন্তু কয়েকদিন ধরে কোভিডের সংখ্যা বৃদ্ধি পেতেই লকডাউন জারি করা হয়। কিন্তু সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমেছে সাধারণ মানুষ।

ইতিমধ্যেই একাধিক ভিডিও বিভিন্ন স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে পথে নেমে বাড়ি যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছে অন্যান্য প্রদেশ থেকে আসা শ্রমিকরা। পুলিশ বাধা দিতে এলেই শুরু হয় খণ্ডযুদ্ধ।
বিক্ষোভকারীদের বক্তব্য, ক্রমাগত লকডাউনের কারণে জীবন দুর্বিসহে পরিণত হয়েছে। একাধিক জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়তে শুরু করেছে। এমনকি ভাড়াটিয়ের ভাড়া দিতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি চিনের প্রশাসন কোভিড সংক্রমণের আসল তথ্য লুকিয়ে সকলকে বিভ্রান্ত করছে।
এখনও লকডাউন লাসায়, ক্ষোভে ফুঁসছে আম জনতা

কূটনৈতিক মহলের দাবি, চিনের আগ্রাসী মনোভাবই তাঁর অর্থনীতির দুরাবস্থার জন্য দায়ী। তিব্বত এই মুহুর্তে কেন্দ্রীয় শাসিত দেশের মধ্যে পড়লেও আগামী দিনে তিব্বতকে মূল প্রশাসনের মধ্যেই আনতে চায় চিন।



