নজরবন্দি ব্যুরোঃ মাওবাদীদের নাম করে টাকা তোলা এবং পোস্টার দেওয়ার অভিযোগে এক পুলিশ কর্মী গ্রেফতার। সেইসঙ্গে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের কাছ থেকে ৩৫ হাজার টাকা এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হবে। এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার অরিজিৎ সিনহা।
আরও পড়ুনঃ সরকারি চাকরির পদোন্নতিতেও এবার SC ST সংরক্ষণ, চমক দিল দিল্লি
ধৃতদের মধ্যে রয়েছে, জাম্বনী থানার হোমগার্ড বাহাদুর মান্ডি। এছাড়াও শংকর মণ্ডল, মলয় কর্মকার, মহেন্দ্র হাঁসদা, বাবলু দলই, বাবুলাল সরেনদের গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, বারবার সিমকার্ড বদলে হুমকি দিত অভিযুক্তরা। মাওবাদী ইনচার্জ সল্টলেক নাম বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে টাকা তোলা হত। মাওবাদী কার্যকলাপে যুক্ত পুলিশ কর্মী হোমগার্ড বাহাদুর মান্ডি।

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গলমহল জুড়ে মাওবাদী আতঙ্ক বাড়তে শুরু করেছিল। তাই গত কয়েক মাস ধরে গোটা জঙ্গলমহল জুড়ে বেড়েছগিল পুলিশি তৎপরতা। এমনকি মাওবাদীদের নাম করে তোলাবাজির অভিযোগ অবধি উঠেছিল। মাওবাদী তহবিলের জন্য ২ লক্ষ টাকা চেয়ে শাসক দলের তিন পঞ্চায়েত সদস্যদের চিঠি পাঠানো হয়েছিল। তিন সদস্যদের কাছ থেকে অভিযোগ মিলতেই তদন্ত শুরু করে পুলিশ।
মাওবাদী কার্যকলাপে যুক্ত পুলিশ, ঘটনার মূলচক্রি হোমগার্ড

পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাঁকেও খুব শীঘ্রই গেফতার করা হবে। এরাই বন্ধ ডেকে, একাধিক কার্যকলাপের মাধ্যমে আতঙ্ক বাড়িয়েছিল বলেও জানিয়েছেন তিনি।









