লোকসভা নির্বাচনের ভোটপ্রচারে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গে জনসভা করবেন নমো। এরপর রবিবার আবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাট এবং কোচবিহারে জোড়া জনসভা করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ‘খেলা হবে বিজেপি যাবে’, চোট সারিয়ে মহুয়ার কেন্দ্রে প্রচারে গর্জন মমতার
আগামী ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। সেদিন বাংলার তিনিটি আসন কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোটগ্রহণ। এরপর ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাটে ভোট। সেই কারণেই উত্তরবঙ্গ এবং বালুরঘাট দিয়েই প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদী।

ঠিক সেরকম ভাবেই আবার, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার কৃষ্ণনগর থেকে লোকসভার প্রচার শুরু করলেও চলতি সপ্তাহেই তিনি চলে যাচ্ছেন উত্তরবঙ্গে। এই মুহূর্তে উত্তরবঙ্গকেই ‘পাখির চোখ’ করে এগোতে চায় সব দল।

ভোটপ্রচারে বালুরঘাটে মোদী, সুকান্ত-গড়ে মেগা সভা প্রধানমন্ত্রীর, কবে?
যদিও দার্জিলিং কেন্দ্রে বিজেপির কিছুটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সেখানের প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধেই ভোটে নির্দল হয়ে দাঁড়াতে চলেছেন কার্শিয়াং-এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার নরেন্দ্র মোদীর মধ্যস্থতায় সেই জট কাটে কিনা সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।




