আজ থেকেই আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবিবার দলের প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে কৃষ্ণনগরে সভা করেন তিনি। এদিন তাঁর কপালে ব্যান্ডেজ দেখা যায়নি। তবে চোটের দাগ অনেকটাই স্পষ্ট। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি। কী বললেন তৃণমূল নেত্রী?

আরও পড়ুন: সন্দেশখালিতে শেখ শাহজাহানের উত্তরাধিকারী শাহজাহান শেখ! নতুন অভিযোগ দায়ের পুলিশে
এদিনের সভা থেকে আবাস যোজনা সহ কেন্দ্রীয় বঞ্চনা ও সিএএ-র (CAA) প্রতিবাদে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সি এ এ ক্যা ক্যা, বাংলায় সিএএ এনআরসি করতে দেব না। মতুয়ার ভাই বোনেরা যারা বিজেপি মিথ্যে কথায় ভাবছেন অধিকার পেয়ে গিয়েছেন। মনে রাখবেন পাসপোর্ট কেন্দ্র দেয়, রাজ্য সরকার দেয় না। রাজ্য অত্যাচার করে না। ক্যা হচ্ছে মাথা, লেজা হচ্ছে এনআরসি (NRX)।’ তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, বিজেপির যারা লোকসভায় প্রার্থী হয়েছে তাঁদের বলুন ক্যা-তে আবেদন করতে, যেই করবে বিদেশী হয়ে যাবে। তাঁর দাঁড়ানোও হবে না।’

মহুয়া মৈত্রকে (Mahua Moitra) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ মহুয়ার উপর দেখেছেন কী অত্যাচার হয়েছে? ওঁকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে। কারণ ওজোরে জোরে কথা বলত। বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলত।’ আরও বলেন, ভোটে দাঁড়ানোর পরও তাঁর বাবা-মাকে অত্যাচার করেছে। ওর বাবা মা কিছু জানে না, তাও বাড়িতে গিয়ে তল্লাশি করে চলে এল।’
‘খেলা হবে বিজেপি যাবে’, চোট সারিয়ে মহুয়ার কেন্দ্রে প্রচারে গর্জন মমতার

রবিবার মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘মহুয়াকে জেতাবেন, রানাঘাটে জেতাবেন, বাংলায় ৪২ টা আসনেই তৃণমূলকে জেতাবেন। মহুয়া ওঁদের যোগ্য জবাব দেবে। তাই ওঁকে জিতিয়ে আবার পাঠাতে হবে যাতে মুখোশ খুলে দেয়।”



