নজরবন্দি ব্যুরো: চলছে বিক্ষোভ, যতদিন এগোচ্ছে কৃষক আন্দোলন ততই মাথাচাড়া দিয়ে উঠছে। হাজার হাজার কৃষক বিক্ষোভে শামিল হয়েছেন। আজকে সেই বিক্ষোভ ২০ দিনে পা দিল। কেন্দ্রের সঙ্গে দফায় দফায় বৈঠক হলেও এখনও অবধি কোনও সমাধান সূত্র মেলেনি। তারই মাঝে শোনা যাচ্ছে শুক্রবার মধ্যপ্রদেশে কৃষকদের সঙ্গে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


আরও পড়ুন: সরকারি চাকুরিদেরও চাকরি ছাঁটাইয়ের আশঙ্কা, নতুন আইন কেন্দ্রের।
সূত্রের খবর, প্রায় ২৩ হাজার গ্রামে এদিনের প্রধানমন্ত্রীর বক্তব্য ভিডিও বার্তার মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন কৃষকরা। কয়েকদিন আগেই গুজরাটের এক সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে এই কৃষি আইন নিয়ে কৃষকদের ভুল বোঝাচ্ছেন বিরোধীরা।
প্রসঙ্গত, এই কৃষি আইনের আগুনে আরও ঘি পরেছে গতকাল দিল্লিতে এক শিখ ধর্মগুরু নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। নিজের সুইসাইড নোটে তিনি লিখে গিয়েছেন যে, “কৃষকদের বিরুদ্ধে সরকারের অন্যায় সহ্য” করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন তিনি।


চলছে বিক্ষোভ, এর আগে সারা ভারত বনধের ডাক দিয়েছিলেন কৃষক নেতারা। যেখানে সমর্থন জানিয়েছিল প্রায় সব বিরোধীরা। তারপর সারা ভারত অনশনেও বসেছিলেন কৃষকরা।ভারত বনধ ছাড়াও কৃষকরা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাঁদের দাবি না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাঁরা। এমনকি রেল রোকো অভিযানও করা হবে।







