‘ভারতীয় রেলের পক্ষে গৌরবের দিন’, ফ্রেট করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘ভারতীয় রেলের পক্ষে গৌরবের দিন’, কৃষি আন্দোলনে তপ্ত গোটা দেশ। সমাধান সূত্র কবে মিলবে জানা নেই। তারই মাঝে মঙ্গলবার ফ্রেট করিডরের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি ৩৫১ কিমি ফ্রেট করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: মহারাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর পর সুশান্ত তদন্ত নিয়ে সিবিআই এর দিকে তোপ দাগলেন রিয়ার আইনজীবী।

তিনি প্রথমেই বিরোধীদের এক হাত নেন। বলেন, ‘এই ফ্রেট করিডর চালু হতে বিলম্ব হয়েছে। আগের সরকার এই কাজ করে উঠতে পারেনি। এক কিমি রেলপথও হয়নি। টাকা বরাদ্দ হলেও রেলে কাজ হয়নি।’ সেইসঙ্গে বলেন, ‘ভারতীয় রেলের পক্ষে আজ গৌরবের দিন। ডানকুনি-লুধিয়ানার সংযোগস্থাপন করবে এই করিডরের ফলে পণ্য পরিবহণে গতি বাড়বে মালগাড়ির।’

‘ভারতীয় রেলের পক্ষে গৌরবের দিন’, প্রধানমন্ত্রী আরও বলেন, ফ্রেট করিডরের ফলে গতি বাড়বে যাত্রীবাহী ট্রেনের। বিগত ৬ বছরে রেলপথ বিস্তারের কাজ হয়েছে। আত্মনির্ভর ভারতের গুঞ্জন শোনা যাচ্ছে। ২০১৪ সালে বিজেপি সরকার এসে দেখেছিল ট্রেনের গতি কম। একের পর এক লেভেল ক্রসিং ছিল রক্ষীবিহীন। উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি করা উচিত নয়।

বিস্তারিত আসছে…

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত