নজরবন্দি ব্যুরো: দেশের প্রথম চালকবিহীন মেট্রোর সূচনা করলেন প্রধানমন্ত্রী। করোনা আবহের মধ্যেও নজির তৈরি হল দেশে। নয়াদিল্লিতে চালকবিহীন মেট্রোর চাকা গড়াল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরোপুরি অটোমেটিক ট্রেনের পথচলার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এভাবেই বিশ্বের সাত শতাংশ মেট্রো নেটওয়ার্কের এলিট গ্রুপের মধ্যে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষও ঢুকে পড়ল যারা চালকবিহীন ট্রেন পরিষেবা চালু করেছে।
আরও পড়ুন: এবার থেকে জাত লেখা স্টিকার থাকলেই গাড়ি বাজেয়াপ্ত, নয়া ফতোয়া জারি উত্তরপ্রদেশের


সোমবার সকালে নয়াদিল্লির মাজেন্টা লাইনে এই পরিষেবার সূচনা করে ভারত ক্রমশ উন্নতির পথে হাঁটছে বলে জানান প্রধানমন্ত্রী মোদি। এপ্রসঙ্গে তিনি আরও বলেন, “এই ঘটনা প্রমাণ করে কীভাবে দ্রুতগতিতে ভারত একটি আধুনিক ও স্মার্ট জীবনযাপনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন থেকে দিল্লি মেট্রোতে ন্যাশনাল কমন মবিলিট কার্ড -এরও ব্যবহার হবে। কিন্তু, কয়েক বছর আগেই অত্যাধুনিক প্রযুক্তির উপর খুব একটা গুরুত্ব দেওয়া হত না। কিন্তু, এখন আমরা দেশজুড়ে প্রযুক্তির উন্নয়নের সুফল অনুভব করছি। আমাদের সরকারই এই পরিবর্তন নিয়ে এসেছে। চালকবিহীন ট্রেনের পাশাপাশি দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ যে এনসিএমসি কার্ড চালু করেছে তা এক দেশ, এক কার্ড নীতির ভিত্তিতেই তৈরি করা হয়েছে। এই কার্ড দিয়ে একজন মানুষ বাসের ভাড়া, পার্কিং চার্জ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার নেওয়ার পাশাপাশি টাকাও তুলতে পারবেন।“
এর আগে রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, কেন্দ্রের এই উদ্যোগ দেশের পরিবহণ ব্যবস্থায় গতি আনবে ও এক নতুন যুগের সূচনা করবে। অন্যদিকে, দিল্লি মেট্রোর দাবি, দুনিয়ায় বিভিন্ন শহরে ৭ শতাংশ মেট্রো রেল চলে চালক ছাড়াই। দিল্লিতেও তা চালু হলে সেই এলিট ক্লাবে ঢুকে পড়বে ভারতীয় মেট্রো রেল।
পরিবহন ব্যবস্থায় গতি, দেশের প্রথম চালকবিহীন মেট্রোর সূচনা করলেন প্রধানমন্ত্রী, দিল্লি মেট্রো সূত্রে খবর, ম্যজেন্টা লাইনে মসৃণভাবে চালকবিহীন ট্রেন চালানো গেলে ২০২১ সালের মাঝামাঝি রাজধানীর পিঙ্ক লাইনেও তা চালানো হবে। এদিকে National Common Mobility Card চালু করা হচ্ছে দিল্লির Airport Express Line-এ। এর ফলে দেশে যাদের RuPay-Debit Card রয়েছে তারা ওই লাইনে ওই কার্ড ব্যবহার করে সফর করতে পারবেন। ২০২২ সাল নাগাদ দিল্লি মেট্রোর সব লাইনেই ওই ব্যবস্থা চালু হয়ে যাবে।









