নজরবন্দি ব্যুরোঃ প্রতিস্থাপন করার মতো কিডনির অভাবে মানুষের মৃত্যু হয়তো এ বার ঠেকানো সম্ভব হবে। বিকল হয়ে যাওয়া কিডনির কাজ আর ডায়ালিসিসের মাধ্যমে চালিয়ে যেতে হবে না। অন্য প্রাণীর কিডনিকে মানুষের শরীরের মানানসই করেই প্রতিস্থাপন করা যাবে সফল ভাবে। অন্য প্রাণীর থেকে আনা সেই কিডনি মানবদেহে কাজ করবে একেবারে মানুষের কিডনির মতোই। অন্য প্রাণীর কিডনিকে মানবদেহ মেনে নিতে পারবে বিনা বাধায়, বিনা আপত্তিতে।
আরও পড়ুনঃ Mask নিয়ে বাচ্চাদের জন্য Guidelines কেন্দ্রের, কি আছে এই নির্দেশিকায়?
এই যুগান্তকারী চিকিৎসাপদ্ধতি যে শুধুই কল্পনার বিষয় নয়, সম্ভব হতে পারে বাস্তবেও, তা প্রমাণ করে দেখালেন বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের শল্য চিকিৎসকরা। জিনগত ভাবে উন্নত করা শুয়োরের দু’টি কিডনিকে তাঁরা নিখুঁত ভাবে প্রতিস্থাপিত করেছেন আর অন্য প্রাণীর সেই কিডনি দু’টিকে মেনে নিতে মানবশরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা কোনও বাধা দেয়নি। মেনে নিয়েছে বিনা আপত্তিতে।
অভিনব এই কিডনি প্রতিস্থাপনের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান গবেষণা পত্রিকা ‘আমেরিকান জার্নাল অব ট্রান্সপ্ল্যান্টেশন’-এর ১৯ জানুয়ারি সংখ্যায়। এই পদ্ধতি নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর জন্য আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ)-এর অনুমোদনও মিলেছে বলে গবেষকরা জানিয়েছেন।
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ‘‘এই সফল প্রতিস্থাপন চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এর ফলে, কিডনি তো বটেই, মানবদেহের বিকল হয়ে যাওয়া বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের পরিবর্তে অন্য প্রাণীর অঙ্গ প্রতিস্থাপনের সব জটিলতা দূর হওয়ার পথ খুলল। প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অঙ্গপ্রত্যঙ্গের অপ্রতুলতা আর শল্য চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কিডনি-সহ বিভিন্ন প্রতিস্থাপনযোগ্য অঙ্গের অভাবে মানুষের মৃত্যুর আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব হবে।’’
মানুষের শরীরে শুয়োরের কিডনি, অভূতপূর্ব সাফল্য শল্য চিকিৎসায়

তাই গবেষকরা এ বার শুয়োরের কিডনির ১০টি জিনকে আলাদা ভাবে সম্পাদনা করে নিয়েছিলেন গবেষণাগারে। যাতে সেগুলি মানবদেহে প্রতিস্থাপনের পর একেবারে মানুষের কিডনির মতোই কাজ করে। সেই কিডনিকে যেন মানবদেহের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা বাইরের শত্রু বলে মনে না করে। যেন সেই কিডনি মানবরক্তের তঞ্চন না ঘটায়। রক্ত সংবহন যেন অব্যাহত থাকে মানবদেহে। শুয়োরের ওই জিনগুলি উন্নত করার কাজটি করা হয়েছিল সব রকমের ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক-মুক্ত পরিবেশে। সেই শুয়োরটিকেও রাখা হয়েছিল একই রকম পরিবেশে, দীর্ঘ দিন।



